ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালিতে চরম উত্তেজনা, যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা অব্যাহত ট্রাম্পকে হত্যার বিনিময়ে ১২৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা আইআরআইয়ের পোশাক খাত বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি: মির্জা ফখরুল অনলাইনে কোরআন শিক্ষায় শিশুর নিরাপত্তা: অভিভাবকদের ৫ জরুরি করণীয় ট্রফি ধরে রাখার লড়াইয়ে সমর্থকদের আবেগই স্কালোনির মূল চালিকাশক্তি ফকল্যান্ড ব্যানার বিতর্কে ফিফার তদন্ত, আর্জেন্টিনার পাশে হোয়াইট হাউস বোরহানউদ্দিনে মসজিদের দরজা ভেঙে ইমামকে মারধর, অভিযুক্ত ৩ ছাত্রলীগ কর্মী প্রশাসনিক ব্যস্ততায় পেছাল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হর্ন নিয়ন্ত্রণ ও ফিটনেসবিহীন গাড়ি অপসারণে প্রধানমন্ত্রীর নির্দেশ দেশজুড়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করল কৃষি অধিদপ্তর

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেলেন মিসবাহ উল আজীম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম। বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান আগামী ২৩ জুলাই পর্যন্ত তাঁর দায়িত্বে বহাল থাকবেন। উল্লেখ্য, অ্যাডমিরাল এম নাজমুল হাসান ২০২৩ সালের ২৪ জুলাই থেকে নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

নৌবাহিনীর চৌকস কর্মকর্তা মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব ব্যাচে (৮৭এ) তিনি জ্যেষ্ঠতা ও মেধা—উভয় তালিকাতেই প্রথম স্থান অর্জনের গৌরব অর্জন করেছিলেন। বর্তমানে তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন।

শিক্ষাজীবনে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রাখা মিসবাহ উল আজীম এসএসসি ও এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় স্থান পেয়েছিলেন। তাঁর অসামান্য শিক্ষাগত অর্জনের জন্য তিনি রাষ্ট্রপতির কাছ থেকে ‘চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ পেয়েছেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মেরিটাইম গভর্ন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ (এমডিএস), ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে এমএসসি এবং চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে তৃতীয় স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন।

দীর্ঘ কর্মজীবনে রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম নৌবাহিনীর গুরুত্বপূর্ণ কমান্ড ও নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি লেবানন ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘের শান্তি মিশনেও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেলেন মিসবাহ উল আজীম

আপডেট সময় : ১১:১৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬