ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে ছয় দিনের শারদীয় দুর্গাপূজা রায়পুরায় নিখোঁজ হলেই মিলছে লাশ, জনমনে বাড়ছে আতঙ্ক কম্বোডিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক দুটি চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপা, বিচ্ছিন্ন এক পা মহেশপুর সীমান্তে দালালসহ ৪ নারী আটক পিএসজির কাছে হেরে বার্সেলোনার টানা জয়ের ধারায় ছেদ ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় স্কুলছাত্র নিহত, রক্ষা পেল বড় ভাই প্রথমবার ভারত সফরে যাচ্ছে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’ ওসমানীনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন তাহসিনা রুশদীর লুনা সৌদিতে প্রবাসী সুইটির মৃত্যুদণ্ড কার্যকর, টাঙ্গাইলে স্বজনদের বিলাপ

ইংল্যান্ডের বিপক্ষে একাদশে বড় পরিবর্তন আনবেন স্কালোনি?

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে কানসাস সিটিতে শেষ অনুশীলন শেষে লিওনেল স্কালোনির দল এখন আটলান্টায় অবস্থান করছে। ফাইনালের টিকিট নিশ্চিত করার এই লড়াইয়ে আর্জেন্টিনার একাদশে দুটি পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে।

সোমবারের অনুশীলনে আর্জেন্টিনার খেলোয়াড়রা প্রথমে হালকা ওয়ার্ম-আপ করেন। এরপর বল নিয়ে ছোট পরিসরের অনুশীলন এবং একটি সংক্ষিপ্ত প্রস্তুতি ম্যাচে অংশ নেন তারা। তবে কোচ লিওনেল স্কালোনি এখনো সম্ভাব্য শুরুর একাদশ নিয়ে কোনো নির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করেননি। ধারণা করা হচ্ছে, ম্যাচের আগের দিন আটলান্টায় শেষ অনুশীলন সেশনেই দলের কৌশল, রক্ষণভাগের পরিকল্পনা এবং সেট-পিস নিয়ে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করবেন তিনি।

সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে জেতা ম্যাচে আর্জেন্টিনার পারফরম্যান্স প্রত্যাশামতো ছিল না। প্রতিপক্ষ ১০ জনের দলে পরিণত হওয়ার পরও জয় পেতে বাড়তি ৩০ মিনিট খেলতে হয়েছিল তাদের। সেই মলিন পারফরম্যান্সের পরেও কোচ স্কালোনি তার চেনা একাদশের ওপরই ভরসা রাখতে পারেন। মিশরের বিপক্ষে যে একাদশ খেলিয়েছিলেন, সুইজারল্যান্ডের বিপক্ষেও একই দল নামিয়েছিলেন তিনি। তার মতে, মিশরের বিপক্ষে দলটি ম্যাচ নিয়ন্ত্রণ করেছে এবং সুযোগ তৈরি করেছে, তবে গোলের সামনে ব্যর্থতা ও কয়েকটি রক্ষণাত্মক ভুল ছিল মূল সমস্যা।

তবে ইংল্যান্ডের বিপক্ষে কিছু পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে মিডফিল্ডের পারফরম্যান্স নিয়ে কোচিং স্টাফ পুরোপুরি সন্তুষ্ট নয়। যদিও চোট নয়, ক্র্যাম্পের কারণে লিয়ান্দ্রো পারেদেস কিছুটা ভুগলেও বড় কোনো সমস্যা নেই। টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, ডান প্রান্তে নাহুয়েল মোলিনার জায়গায় মন্টিয়েল এবং মাঝমাঠে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পরিবর্তে নিকোলাস গনসালেসকে দেখা যেতে পারে।

তবে শেষ পর্যন্ত কী হবে, তা এখনই নিশ্চিত নয়। স্কালোনির পুরনো অভ্যাসই হলো একাদশ গোপন রাখা। ম্যাচের আগে ড্রেসিংরুমে শেষ দলীয় বৈঠক না হওয়া পর্যন্ত নিজের পরিকল্পনা প্রকাশ করতে চান না তিনি। ফলে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনা কোন একাদশ নিয়ে মাঠে নামবে, তা জানতে অপেক্ষা করতে হবে ম্যাচ শুরুর আগ পর্যন্ত।

ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার (১৫ জুলাই) রাতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে কানসাস সিটিতে শেষ অনুশীলন শেষে আটলান্টায় পৌঁছেছে লিওনেল স্কালোনির দল। ফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইয়ে আর্জেন্টিনার একাদশে দুটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

ইংল্যান্ডের বিপক্ষে একাদশে বড় পরিবর্তন আনবেন স্কালোনি?

আপডেট সময় : ০৩:৪৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬