ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইস্তাম্বুলে ৮০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যায় নিহত ৪ দীর্ঘ বিরতির পর পর্দায় রশমি দেশাই, জানালেন কেন দূরে ছিলেন আজকের খেলার সূচি: বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে ও ইউরোপীয় ফুটবলের লড়াই স্পেসএক্সের রকেট প্রযুক্তিতে আকাশে উড়বে টেসলার ‘রোডস্টার ২’ গণহত্যাকারী দল হিসেবে আ.লীগের বিচার ও কার্যক্রম নিয়ে সংশয় গায়ে হলুদের দিনই ডেঙ্গুতে প্রাণ হারালেন বর ইয়েমেনের গৃহযুদ্ধে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাইজ দখল করতে চায় হুতিরা পেরুর আন্দিজে মেসির নামে নতুন উদ্ভিদ ‘সালভিয়া মেসি’র সন্ধান যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসে এনবিআর কর্মীসহ গ্রেপ্তার ৭ রাউজানে এক অপরাধী চক্র গ্রেপ্তারের পর মাথাচাড়া দিচ্ছে আলম-আজিজ বাহিনী

বিশ্বকাপের নতুন রেকর্ডের অপেক্ষায় আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের মঞ্চে অনন্য এক কীর্তি গড়ার অপেক্ষায় রয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামলেই তিনি ভেঙে ফেলবেন ৪৪ বছরের পুরোনো রেকর্ড। এর ফলে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা একক গোলরক্ষক হিসেবে নিজের নাম লেখাবেন ৩৩ বছর বয়সী এই তারকা।

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে মাঠে নামার মাধ্যমে মার্টিনেজ ১৯৭৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি উবালদো ফিল্লোলের ১৩ ম্যাচের রেকর্ড স্পর্শ করেছিলেন। ২০২২ কাতার বিশ্বকাপ এবং চলমান ২০২৬ বিশ্বকাপ মিলিয়ে এখন পর্যন্ত মোট ১৩টি ম্যাচ খেলেছেন মার্টিনেজ। অন্যদিকে, ১৯৭৪, ১৯৭৮ ও ১৯৮২ বিশ্বকাপ মিলিয়ে ফিল্লোল খেলেছিলেন ঠিক ১৩টি ম্যাচ। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে অক্ষত থাকা এই রেকর্ডটি এবার এককভাবে নিজের করে নেওয়ার অপেক্ষায় আছেন মার্টিনেজ।

এই মাইলফলকে পৌঁছানোর পথে মার্টিনেজ পেছনে ফেলেছেন আরেক ফাইনালিস্ট গোলরক্ষক সার্জিও রোমেরোকে। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে মোট ১২টি ম্যাচ খেলেছিলেন ‘চিকিতো’ খ্যাত এই গোলরক্ষক। তাকে ছাড়িয়ে যাওয়ার পর ফিল্লোলের রেকর্ডের পাশে অবস্থান করছিলেন মার্টিনেজ, যা এখন অতিক্রম করার পালা।

আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে গোলরক্ষকদের তালিকায় এরপর রয়েছেন নেরি পুম্পিদো, যিনি ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপ মিলিয়ে খেলেছেন ৯টি ম্যাচ। এছাড়া সার্জিও গোইকোচিয়া ও আন্তোনিও রোমার নামের পাশে রয়েছে ৬টি করে ম্যাচ। রবার্তো আবোন্দানৎসিয়েরি ও দানিয়েল কার্নেভালি খেলেছেন ৫টি করে ম্যাচ। সব মিলিয়ে বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১৯ জন গোলরক্ষক মাঠে নেমেছেন, তবে ফিল্লোল ও মার্টিনেজের উচ্চতায় পৌঁছাতে পারেননি অন্য কেউ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপের নতুন রেকর্ডের অপেক্ষায় আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ

আপডেট সময় : ১১:১৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬