ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার ফেরা ও আত্মসমর্পণ নিয়ে যা জানালেন চিফ প্রসিকিউটর চীনে আঘাত হেনেছে টাইফুন বাভি, ফিলিপাইনে ১৭ জনের মৃত্যু এশিয়া প্রেস্টিজ অ্যাওয়ার্ড পেলেন ইলেক্ট্রো মার্টের সিইও নুরুল আফসার গোল্ডেন বুটের দৌড়ে মেসির চেয়ে কেন এগিয়ে এমবাপ্পে? দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম আজ প্রকাশিত হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল বাংলাদেশ কিন্ডারগার্টেন ফাউন্ডেশনের বৃত্তি পেল ৩০৪ শিক্ষার্থী চীনে আঘাত হানলো শক্তিশালী টাইফুন বাভি, নিরাপদ আশ্রয়ে ২০ লাখ মানুষ টানা বৃষ্টিতে নাকাল রাজধানী: বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় জনদুর্ভোগ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্টে অর্ধদিবস ছুটি

শাহজালালের মাজারে ১৯ দিন পর মিলেছে অর্ধকোটি টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে জেলা প্রশাসনের সিলগালা করা ঐতিহাসিক তিনটি ডেগ এবং নতুন করে স্থাপন করা দানবাক্স খুলে টানা সাত ঘণ্টা অর্থ গণনা করা হয়েছে। শনিবার বেলা সোয়া ১১টার দিকে ১৯ দিন পর দ্বিতীয়বারের মতো এই গণনার কাজ শুরু হয় এবং সন্ধ্যা সোয়া ৬টার দিকে তা শেষ হয়। গণনা শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, এতে মোট ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে।

মাজারের আর্থিক ব্যবস্থাপনা ও পরিচালনায় স্বচ্ছতা আনতে গঠিত কমিটির সদস্য এবং সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী গণমাধ্যমকর্মীদের কাছে বিস্তারিত হিসাব তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশি টাকার পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রাও মাজারের দান থেকে পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ১৩৫ সৌদি রিয়াল, ২০ মার্কিন ডলার, ২ হাজার ৫৩২ ভারতীয় রুপি, ২২ কাতারি দিরহাম, ৬ মালয়েশীয় রিঙ্গিত, ২০ ইউরো, ওমানের ১ দশমিক ৪০ দিনার, সংযুক্ত আরব আমিরাতের ৫৪ দশমিক ২০ দিরহাম, ৪ হাজার ইন্দোনেশীয় রুপিয়া, ৬০ পাকিস্তানি রুপি ও ১০ সিঙ্গাপুরি ডলার। এছাড়াও ৯ গ্রাম স্বর্ণালংকার, স্বর্ণালংকারসদৃশ ১০ গ্রাম বস্তু এবং ৩৯ দশমিক ৪ গ্রাম রুপা পাওয়া গেছে।

অর্থের পাশাপাশি এই সময়ের মধ্যে একটি গরু ও ৬৫টি ছাগলও পাওয়া গিয়েছিল। এর মধ্যে একটি গরু ও ৪০টি ছাগল রান্না করে বিতরণ করা হয়েছে। বাকি ২৫টি ছাগল বিক্রি করে ১ লাখ ১৫ হাজার ৪০৭ টাকা পাওয়া গেছে। এছাড়া দানবাক্সে বেশ কিছু চিঠিও পাওয়া গেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে গত ২২ জুন আটটি ডেগ ও দানবাক্স খুলে মোট ১৭ লাখ ৫৪৯ টাকা নগদ পাওয়া গিয়েছিল, যার মধ্যে ৭ আনা স্বর্ণালংকার এবং সৌদি ৫ রিয়ালের দুটি নোট ছিল। ওই অর্থ মাজারের ভক্তদের চার দিনের দান ছিল। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নতুন করে চালু করা একটি ব্যাংক হিসাবেই এবারের অর্থও জমা রাখা হবে। টাকা গণনার সময় সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী ও সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

শাহজালালের মাজারে ১৯ দিন পর মিলেছে অর্ধকোটি টাকা

আপডেট সময় : ০১:৩৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬