ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোয়ালখালীর ছন্দারিয়া খাল থেকে ভ্যানচালক সালাউদ্দিনের মরদেহ উদ্ধার কুড়িগ্রামসহ তিন জেলার দায়িত্বে এলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম নেপালে বন্যায় প্রাণহানি ৫৪৭, মর্গ উপচে পড়ায় বিকল্প ভবনে রাখা হচ্ছে লাশ গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ২৫০ নর্দার্ন টেরিটোরিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ এইচপি সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশে পেঙ্গুইনের অনীহা ও নতুন সম্ভাবনা সরকার ফ্যাসিজমের দিকে এগোচ্ছে, জুলাই সনদ মানছে না: গোলাম পরওয়ার গোবিপ্রবিতে দুই দিনব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু ‘রাস্তায় খুন’ গান পোস্টের দুই ঘণ্টা পরই গুলিতে নিহত গায়ক অঙ্কিত প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে বিনোদন অঙ্গনের প্রতিবাদ

ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্ক: ফিফার ব্যাখ্যায় যা জানা গেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইংল্যান্ড ও নরওয়ের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইংল্যান্ড ২-১ ব্যবধানে জয়লাভ করলেও, ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। নরওয়ে দলের অভিযোগ, ইংল্যান্ডের প্রথম গোলটি নিয়মবহির্ভূত ছিল। তাদের দাবি, জুড বেলিংহাম গোল করার আগের বিল্ডআপে বল মাঠের ওপরে থাকা স্পাইডারক্যামের ঝুলন্ত তারে আঘাত করেছিল। নিয়ম অনুযায়ী, এমনটি ঘটলে খেলা সেখানেই থামিয়ে দেওয়ার কথা, কিন্তু রেফারি ক্লেমঁ তুরপঁ তা করেননি।

ঘটনাটি ঘটেছিল প্রথমার্ধের শেষ দিকে। নরওয়ের গোলকিপার ওরইয়ান নিলান্ড বল কিক করার পর তা ক্যামেরার তারে লেগেছে বলে মনে করেছিলেন নরওয়ে দলের সদস্যরা। গোল হওয়ার পরপরই গোলকিপার নিলান্ড রেফারির কাছে গিয়ে ওপরের দিকে ইশারা করে বিষয়টি জানান। বিরতির সময় ডাগআউটে থাকা কোচ স্টেল সোলবাকেন এবং খেলোয়াড় আর্লিং হলান্ডসহ নিলান্ড ফরাসি রেফারির কাছে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন। তবে রেফারি কোনো পদক্ষেপ নেননি এবং ভিএআর এ বিষয়ে কোনো পর্যালোচনা করেছে কি না, তা নিয়েও অস্পষ্টতা রয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ দেখে অনেকে দাবি করেন যে বলটি তারে লেগেছিল।

এই বিতর্কের প্রেক্ষিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা একটি আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে। ফিফার বিবৃতিতে জানানো হয়, ৪৫+২ মিনিটে ইংল্যান্ডের গোলের আগে বাতাসে থাকা বলের ভেতরের সেন্সরে (কানেক্টেড বল টেকনোলজি) কোনো অস্বাভাবিক কম্পন বা ‘হার্টবিট’ ধরা পড়েনি। তাই বলটি ওপরের তারে লেগেছিল বা এর গতিপথ পরিবর্তিত হয়েছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর আগে পর্তুগালের বিপক্ষে ক্রোয়েশিয়ার একটি গোল বাতিলের ক্ষেত্রে একই প্রযুক্তি ব্যবহার করে বলের স্পর্শ নিশ্চিত করা হয়েছিল। উল্লেখ্য, এই ম্যাচে বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে ইংল্যান্ড সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্ক: ফিফার ব্যাখ্যায় যা জানা গেল

আপডেট সময় : ০৯:৩৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬