ঢাকা ১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ১৬ শিশুর মর্মান্তিক মৃত্যু যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধি, সুদের হার ও নির্বাচনের আগে রাজনৈতিক চাপ মেয়ে হত্যার বিচার চেয়ে দিল্লি পুলিশি বাধার মুখে অঙ্কিতার বাবা-মা লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার রাজস্ব ঘাটতিতে ব্যাংক থেকে সরকারের ঋণ বাড়ছে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট পুনর্বিন্যাসের পরিকল্পনা যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ষড়যন্ত্র, ১৯ বছর বয়সি তরুণ গ্রেপ্তার ২০৫০ সালের মধ্যে ১৯ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের নেতানিয়াহুর বিরুদ্ধে মানহানির মামলা করলেন সাবেক গোয়েন্দা প্রধান রোনেন বার হরমুজ প্রণালিতে দুই জাহাজ ডুবি, বাড়ছে বাণিজ্যিক নৌপথে হামলার তীব্রতা

সুইজারল্যান্ডের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিশরের বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখিয়ে কোয়ার্টার ফাইনালের পথে থাকা আর্জেন্টিনা আজ সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে। এই ম্যাচের ফলাফল নির্ধারণ করবে সেমিফাইনালের টিকিট কার হাতে উঠবে। ১২ বছর পর সুইসদের বিপক্ষে বড় কোনো মঞ্চে মুখোমুখি হচ্ছে আলবিসেলেস্তেরা। সর্বশেষ ২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোয় আনহেল দি মারিয়ার একমাত্র গোলে সুইজারল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা। তবে এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন।

এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের জন্য আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি কোনো পরিবর্তন আনেননি। মিশরের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা, সুইজারল্যান্ডের বিপক্ষেও সেই একই একাদশ নিয়ে খেলবে তারা। অন্যদিকে, সুইজারল্যান্ড দলে একটি পরিবর্তন আনা হয়েছে; আরডন জাশারির পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন জিবরিল সো।

আর্জেন্টিনার একাদশে রয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ, মলিনা, লিসান্দ্রো মার্তিনেজ, রোমেরো, তালিয়াফিকো, পারদেস, ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, দে পল, আলভারেজ এবং লিওনেল মেসি। অন্যদিকে সুইজারল্যান্ড একাদশে খেলছেন কোবেল, জাকারিয়া, এলভেদি, আকানজি, রদ্রিগেজ, ফ্রয়লার, জাকা, এনদয়ে, সো, রেইডার এবং এমবোলো।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

সুইজারল্যান্ডের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

আপডেট সময় : ০৬:৩৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬