ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হালান্ডের সঙ্গে তুলনায় নারাজ ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন মতলব উত্তরে যুবককে কুপিয়ে জখম, পা হারানোর শঙ্কায় স্বজনরা ৮০ বছর পূর্তিতে ঢাকা মেডিকেল কলেজে ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন বাংলাদেশসহ ৭ দেশের জন্য নতুন ই-ভিসা সুবিধা চালু করল সৌদি আরব লালমনিরহাটে ৩ নারীকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি অপরিকল্পিত নগরায়ণে সাধারণের নিয়ম না মানার প্রবণতাই দায়ী: প্রতিমন্ত্রী ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন: আসিফ নজরুল মতিঝিল থেকে কমলাপুর মেট্রোরেল চলাচল শুরু হবে এপ্রিলে যুক্তরাষ্ট্রের ৩১ রাজ্যে ছড়িয়ে পড়েছে মারাত্মক ডায়রিয়া সৃষ্টিকারী পরজীবী বিশ্বকাপে নৈপুণ্যের স্বীকৃতি: নতুন সামুদ্রিক প্রাণীর নাম ভোজিনিয়ার নামে

বিশ্বকাপে নৈপুণ্যের স্বীকৃতি: নতুন সামুদ্রিক প্রাণীর নাম ভোজিনিয়ার নামে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের স্বপ্নযাত্রার অন্যতম প্রধান কারিগর ছিলেন গোলরক্ষক ভোজিনিয়া। টুর্নামেন্টে বিশেষ করে স্পেনের বিপক্ষে তার অবিশ্বাস্য পারফরম্যান্স ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছিল। মাঠের সেই বীরত্বগাথা এবার তাকে এনে দিল এক বিরল বৈজ্ঞানিক স্বীকৃতি। নতুন আবিষ্কৃত একটি সামুদ্রিক প্রাণীর নাম রাখা হয়েছে এই গোলরক্ষকের সম্মানে।

ক্যারিবীয় সাগরে গবেষণারত জীববিজ্ঞানী জেসুস অর্তেয়া উজ্জ্বল লাল রঙের একটি ক্ষুদ্র সামুদ্রিক প্রাণী আবিষ্কার করেন। ভোজিনিয়ার প্রতি সম্মান জানিয়ে তিনি প্রাণীটির নাম রাখেন ‘অ্যালডিসা ভোজিনিয়া’। অর্তেয়া তার গবেষণা প্রতিবেদনে উল্লেখ করেছেন, বিশ্বকাপে ভোজিনিয়ার অসাধারণ অবদান এবং তার অনুপ্রেরণাদায়ক পারফরম্যান্সকে স্মরণীয় করে রাখতেই এই নামকরণ করা হয়েছে।

প্রাণীটির লাল রঙের পেছনেও রয়েছে একটি প্রতীকী তাৎপর্য। স্পেন জাতীয় দলের ডাকনাম ‘লা রোহা’, যার অর্থ ‘লাল’। অর্তেয়ার ভাষ্যমতে, এই রঙ স্পেনের বিপক্ষে ভোজিনহার ঐতিহাসিক সেই পারফরম্যান্সের স্মৃতিকে ধারণ করে। উল্লেখ্য, ইতিহাসের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেওয়া কেপ ভার্দে স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে নিজেদের প্রথম বিশ্বকাপ পয়েন্ট অর্জন করেছিল। পরবর্তীতে শেষ ৩২-এর লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময় পর্যন্ত লড়ে ৩-২ ব্যবধানে পরাজিত হয়ে বিদায় নেয় তারা।

স্পেনের বিপক্ষে দুর্দান্ত নৈপুণ্যের পর ভোজিনিয়া বিশ্বজুড়ে আলোচনায় উঠে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা কয়েক দিনের ব্যবধানে ৫০ হাজার থেকে বেড়ে প্রায় ১ কোটি ৭৪ লাখে পৌঁছে যায়। ফুটবলপ্রেমী জীববিজ্ঞানী জেসুস অর্তেয়ার জন্য এটিই প্রথম ঘটনা নয়। এর আগে তিনি কোস্টারিকার কিংবদন্তি গোলরক্ষক কিলোর নাভাস এবং স্পেনের সাবেক তারকা স্ট্রাইকার কিনির নামেও নতুন প্রাণীর নামকরণ করেছিলেন। সেই তালিকায় এবার নতুন সংযোজন হলেন কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক ভোজিনিয়া।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপে নৈপুণ্যের স্বীকৃতি: নতুন সামুদ্রিক প্রাণীর নাম ভোজিনিয়ার নামে

আপডেট সময় : ০২:১৯:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬