ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটি, শনিবার খোলা ব্যাংক সরকারি বাসা বরাদ্দ এখন অনলাইনে, স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দর ‘অনিরাপদ’: হুথি মুখপাত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত সাজেক যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশ ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় ওয়াকআউট করল বাংলাদেশ প্রতিনিধি দল সেগুনবাগিচায় সৌন্দর্যবর্ধন প্রকল্পের দেয়ালে সারিবদ্ধ গাড়ির দখল সংসদ ভবনের সাউন্ড সিস্টেম কেনায় শত কোটি টাকা দুর্নীতির অনুসন্ধান লালমোহনে নজরুল বর্ষ ২০২৬ উদযাপন, শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর অনুষ্ঠান কুমিল্লার প্রত্যন্ত গ্রামেও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, গ্রেপ্তার ৩

ইউরোপে তীব্র তাপপ্রবাহের সুযোগে ছড়াচ্ছে মাংসখেকো ব্যাকটেরিয়া, জারি সতর্কতা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যেই সমুদ্র সৈকতগুলোতে ‘ভিব্রিও’ নামে পরিচিত প্রাণঘাতী ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়ছে। উষ্ণ সমুদ্রের পানি ও ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে ব্যাকটেরিয়াটি দ্রুত ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশে সতর্কতা জারি করা হয়েছে। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) জানিয়েছে, বাল্টিক সাগরসংলগ্ন অঞ্চলসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের উপকূলে সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সংস্থাটি স্যাটেলাইট তথ্য ও সমুদ্রের পানির তাপমাত্রা বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ এলাকার মানচিত্রও প্রকাশ করেছে।

সবচেয়ে ঝুঁকিতে রয়েছে বুলগেরিয়া, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রোমানিয়া ও সুইডেন। এছাড়া জার্মানি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, রোমানিয়া ও বুলগেরিয়ার উপকূলীয় এলাকাতেও সংক্রমণের আশঙ্কা রয়েছে। সম্প্রতি স্পেনের কয়েকটি সৈকতে ভিব্রিওর উপস্থিতি শনাক্ত হওয়ায় সাময়িকভাবে সৈকত বন্ধ রাখা হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, ভিব্রিও ব্যাকটেরিয়া সাধারণত উষ্ণ ও লবণাক্ত বা আধা-লবণাক্ত পানিতে জন্মায়। শরীরে কোনো ক্ষত বা কাটাছেঁড়ার মাধ্যমে এটি সংক্রমিত হতে পারে। দূষিত সামুদ্রিক খাবার খেলে ডায়রিয়া, বমি, পেটে ব্যথা ও জ্বর দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে ক্ষতস্থানে সংক্রমণ ছড়িয়ে রক্তে সেপসিস তৈরি হতে পারে, যা প্রাণঘাতী হতে পারে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, লিভারের রোগ, ডায়াবেটিস বা দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের জন্য ঝুঁকি বেশি। শরীরে নতুন ক্ষত, অস্ত্রোপচারের দাগ বা ট্যাটু থাকলে সমুদ্রে না নামার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কাঁচা বা অর্ধসিদ্ধ শেলফিশ, বিশেষ করে অয়েস্টার, খাওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

ইউরোপে তীব্র তাপপ্রবাহের সুযোগে ছড়াচ্ছে মাংসখেকো ব্যাকটেরিয়া, জারি সতর্কতা

আপডেট সময় : ০৭:৪৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬