ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাঙামাটি হাসপাতালের জরাজীর্ণ সড়ক, চরম দুর্ভোগে রোগীরা কুড়িগ্রামে ‘সারের সংকট নেই’ দাবি করা সেই কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ সরকারিভাবে ব্রুনেইয়ে ২৭৯ কর্মী নেবে বোয়েসেল জ্বালানি তেলের দাম বাড়তেই বাজারে সরবরাহ সংকট, পণ্য দিচ্ছে না কোম্পানিগুলো লিভারপুলে চুক্তি নিয়ে সুর নরম করলেন ম্যাক আলিস্টার ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি বেড়ে ৪ শতাংশ হতে পারে: এডিবি এশিয়ান গেমসে সাইক্লিং থেকে ছিটকে গেলেন সবুর ও শাহাদাত বান্দরবানের দুর্গম পাহাড় থেকে নিখোঁজ স্কুলছাত্র রাতুল উদ্ধার জ্বালানি তেল থেকে ১০ বছরে সরকারের ঘরে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্কসংকেত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ড্রাইভারদের অনিয়ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ১০০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আতাউর রহমান,
নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি:

দেশের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহন চালকদের নানা অনিয়মে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। মহাসড়কের বিভিন্ন স্থানে যত্রতত্র গাড়ি পার্কিং, নির্ধারিত স্টপেজের বাইরে যাত্রী ওঠানামা এবং ট্রাফিক আইন অমান্যের কারণে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। পাশাপাশি বাড়ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকিও।

স্থানীয়দের অভিযোগ, কিছু পরিবহন চালক ও সহকারীরা যাত্রী সংগ্রহের আশায় মহাসড়কের মাঝপথে বা গুরুত্বপূর্ণ পয়েন্টে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করান। এতে দ্রুতগতির যানবাহনের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।

প্রতিদিন কর্মস্থল, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতকারী যাত্রীরা জানান, সামান্য দূরত্ব অতিক্রম করতেও দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়। এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি বাড়ছে জনদুর্ভোগও। অনেক ক্ষেত্রে রোগী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

তবে এ বিষয়ে হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং অবৈধ পার্কিং ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছে তারা।

সচেতন মহলের মতে, হাইওয়ে পুলিশের তৎপরতার পাশাপাশি পরিবহন মালিক, চালক ও যাত্রীদেরও ট্রাফিক আইন মেনে চলতে হবে। অন্যথায় যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমানো কঠিন হবে।

মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনে জনভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ কামনা করেছেন যাত্রীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ড্রাইভারদের অনিয়ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

আপডেট সময় : ১২:০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬