ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতিতে বিশ্বাসী সরকার: আমানউল্লাহ আমান অর্থপাচার মামলায় গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার পিএসজির বিপক্ষে বার্সার স্কোয়াডে ১৮ বছরের বিস্ময় বালক ক্যাম্পোস ভোলায় প্রাথমিক শিক্ষক সম্মেলন ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত টাইগার শ্রফের ওপর হামলার জেরে সালমান খানের নিরাপত্তা বাড়াল পুলিশ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ ইরান সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, গুরুত্ব পাচ্ছে আঞ্চলিক নিরাপত্তা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে নিরলস কাজ করছে পুলিশ: আইজিপি কক্সবাজারে সড়কে মুখোশধারী ডাকাতদের কবলে ৫০-৬০টি যানবাহন

ঢাকা ডিবি পুলিশর অভিযানে মাদক ব্যবসায়ী ও ভুয়া ডিবি সহ গ্রেফতার-৪

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০১:১৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ১২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

ঢাকা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ জন পেশাদার মাদক ব্যবসায়ী এবং ভুয়া ডিবি পরিচয়ে দিয়ে ছিনতাইকারী ডাকাত দলের ২ সদস্য সহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি উত্তর।

ঢাকা জেলা পুলিশ সুপার জনাব শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি উত্তর এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক ৩টি অভিযান পরিচালনা করা হয়।

১৯ মে মঙ্গলবার রাত ৭টা ১০ মিনিটে প্রথম অভিযানে, সাভার থানার আগ বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া ও সঙ্গীয় ফোর্স ৩০ পিস ইয়াবা সহ পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ মারুফ হোসেন (১৮) কে গ্রেফতার করেন, উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৯ হাজার টাকা।

একই দিনে রাত ৯টা ৩০ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকায় পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান ও সঙ্গীয় ফোর্স ভুয়া ডিবি পরিচয়ধারী ও ছিনতাইকারী ডাকাত দলের সদস্য মোঃ ইলিয়াস আহমেদ নিরব (৩২) এবং কিরণ চন্দ্র দাস (২৭) কে গ্রেফতার করেন।

একই দিনে আবারো রাত ১০টা ৪৫ মিনিটে সাভারের পুলিশ টাউন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসআই (নিঃ) মোঃ আব্দুল হাই ও সঙ্গীয় ফোর্স ২ গ্রাম হেরোইন সহ পেশাদার মাদক ব্যবসায়ী রিনা রানী পার (৩৮) কে গ্রেফতার করেন, উদ্ধারকৃত হেরোইনের মূল্য ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানান, গ্রেফতারকৃত ইলিয়াস আহমেদ নিরবের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদক সহ মোট ৭টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা ডিবি পুলিশর অভিযানে মাদক ব্যবসায়ী ও ভুয়া ডিবি সহ গ্রেফতার-৪

আপডেট সময় : ০১:১৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬