ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুমার দিনের ফজিলত ও বরকতময় ৫টি গুরুত্বপূর্ণ দোয়া ঈশ্বরদীতে বিএসআরআইয়ের সমাপ্ত প্রকল্প পরিদর্শন ও চাষিদের মতবিনিময় নিত্যপণ্যের চড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ‘চাঁদাবাজি’ কমানোর তাগিদ প্রিমিয়ার লিগের নতুন সমীকরণ: শিরোপা লড়াইয়ে ৪ বড় পরিবর্তন খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ জুলাইয়ের উত্তাল দিনগুলোতে তাহাজ্জুদ পড়ে দোয়া করেছি: সাজ্জাদ নোমানী গাজায় যুদ্ধের সময় ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছে ভারত: অ্যামনেস্টি গাজায় অস্ত্র সমর্পণে হামাস, সেনা প্রত্যাহারে রাজি ইসরাইল গাজায় নিরস্ত্রীকরণে নীতিগত সম্মত হামাস, ‘যুগান্তকারী’ বললেন ট্রাম্প গাজা থেকে সেনা প্রত্যাহার না হলে নিরস্ত্রীকরণ নয়: হামাস

পার্বতীপুরে আরইউটিডিপি প্রকল্পের আওতায় দুটি নতুন সড়ক ও ড্রেনেজ কাজের উদ্বোধন

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ রাব্বি হাসান
দিনাজপুর প্রতিনিধি:

​ দিনাজপুরের পার্বতীপুর পৌর এলাকায় নাগরিকদের যাতায়াত সুবিধা ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নে দুটি বড় উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। আরইউটিডিপি (RUTDP) প্রকল্পের আওতায় এই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

​আজ ১৬ মে ২০২৬ (২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ) ফলক উন্মোচনের মাধ্যমে এই উন্নয়ন কাজগুলোর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ, জেড, এম রেজওয়ানুল হক।

​পৌরসভা সূত্রে জানা গেছে, উদ্বোধিত প্রকল্প দুটির মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ দুটি রুটে একযোগে রাস্তা, ড্রেন এবং ফুটপাত নির্মাণ করা হবে। প্রকল্প দুটি হলো:-
১. পার্বতীপুর পৌরসভার সুন্দরী পাড়া মোড় হতে বৃত্তিপাড়া হয়ে বাইপাস পর্যন্ত রাস্তা, ড্রেন এবং ফুটপাত নির্মাণ কাজ।
২. পৌরসভার কালীবাড়ী মোড় হতে নামাপাড়া ও পোড়ভিটা হয়ে মুসাহারপাড়া পর্যন্ত রাস্তা, ড্রেন এবং ফুটপাত নির্মাণ কাজ।

​উদ্বোধনকালে প্রধান অতিথি জনাব এ, জেড, এম রেজওয়ানুল হক বলেন, পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে। টেকসই কাজের মাধ্যমে নাগরিকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে।

​উক্ত উন্নয়ন প্রকল্প দুটির সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে রয়েছেন পার্বতীপুর পৌরসভার প্রশাসক জনাব মো: সাদ্দাম হোসেন। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি যাতায়াত ব্যবস্থায় এক অভূতপূর্ব পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পার্বতীপুরে আরইউটিডিপি প্রকল্পের আওতায় দুটি নতুন সড়ক ও ড্রেনেজ কাজের উদ্বোধন

আপডেট সময় : ১০:৩১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬