সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু
যখন সময় ডেস্ক রির্পোট:
- আপডেট সময় : ১১:৩০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ১৫৭ বার পড়া হয়েছে

যখন সময় ডেস্ক রির্পোট:
মুন্সীগঞ্জ জেলা টঙ্গীবাড়ী উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে ১ কিশোর ও যুবকের মৃত্যু হয়েছে।
১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়াল ইউনিয়নের বসাউল্লাহ গ্রামের রিজান ঢালী (১৬) এবং দীঘিরপাড় ইউনিয়নের হাইয়ারপাড়া গ্রামের আরাফাত খাঁ (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, রিজান ঢালী বন্ধুদের সঙ্গে বসাউল্লাহ গ্রামের শোলাকান্দা বিলে ফুটবল খেলছিলেন, দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, নিহত রিজান একই গ্রামের মনির ঢালীর ছেলে।





























