ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে নারায়ণগঞ্জে জুলাই বিপ্লব বার্ষিকীর মাসব্যাপী কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলন ও কর্মসূচি ঘোষণা। মোঃ ইসমাইল হোসেন, ছাগলনাইয়াতে ট্রাক্টর ও সিএনজির সংঘর্ষে নিহত-১ ঢাকার ১৯ গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা চালু, দেড় হাজার মামলা রেকর্ড সোনাগাজীতে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ জনজীবন মানুষের মধ্যে ক্ষোভ ২৪ ঘণ্টার মধ্যেই খুনি গ্রেফতার, রক্তমাখা ছুরি উদ্ধার চিলমারীতে ব্রহ্মপুত্রে বিলীন ২৫ বসতঘর, আতঙ্কে তীরবর্তী মানুষ রংপুরে ডিবি’র অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি আটক-১ লালমনিরহাটে ভারত গজলডোবা ব্যারাজের ৪০টি গেট খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি কুমিল্লায় স্কুল ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলি সহ গ্রেফতার-৪

জীবন নগরে ভারতে পাচারের সময় ৪ শিশু সহ ৮ বাংলাদেশী উদ্ধার, গ্রেফতার ২ দালাল

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০৬:৪৫:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফখরুল আলম সাজু

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় অবৈধ ভাবে ভারতে পাচারের সময় ৪ শিশু সহ ৮ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে পুলিশ, এ ঘটনায় জড়িত ২ দালালকে গ্রেফতার করা হয়েছে।

৫ এপ্রিল রবিবার বিকাল ৫টায় জীবননগর থানা কমপ্লেক্সে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে চুয়াডাঙ্গা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আল নাসের এ তথ্য জানান।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ-এর তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া কয়েকজন আগে অবৈধ ভাবে ভারতের হরিয়ানা রাজ্যে বসবাস করতেন, প্রায় ৭-৮ মাস আগে তারা ভোমরা সীমান্ত দিয়ে দেশে ফেরেন, পরে পুনরায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে দালাল চক্রের সঙ্গে যোগাযোগ করেন।

যশোরের মনিরামপুর এলাকার দালাল শফির মাধ্যমে জীবন নগরের বেনীপুর গ্রামের স্থানীয় দালাল ফারুক হোসেন ও ইসরাফিল হোসেনের সঙ্গে তাদের যোগাযোগ হয়, ভারতে কার্টুন তৈরির ভালো কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ১ লক্ষ ৬০ হাজার টাকায় চুক্তি করা হয়।

গত ৫ এপ্রিল রাত আনুমানিক ৩টার দিকে সীমান্ত এলাকায় নিয়ে গিয়ে দালালরা তাদের ভারতে পার না করিয়ে কৌশলে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়, এ সময় রাকিব মোল্লা নামে ১ ভিকটিমকে মারধর করা হয়, পরে দালালরা পালিয়ে যায়।

খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে পুলিশ ইসরাফিল (৩২) ও উজ্জ্বল হোসেন (৪০) নামে ২ জনকে গ্রেফতার করে, তারা উভয়েই বেনীপুর গ্রামের বাসিন্দা।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাকিব মোল্লা, নাইস মিনা খানম, লিমন মোল্লা, সাথী খাতুন সহ মোট ৮ জন, যার মধ্যে ৪ জন শিশু, তাদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আল নাসের বলেন, এই ঘটনার সঙ্গে যত বড় প্রভাবশালী মহলই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না, এ বিষয়ে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

পুলিশ আরও জানান, দালাল চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জীবন নগরে ভারতে পাচারের সময় ৪ শিশু সহ ৮ বাংলাদেশী উদ্ধার, গ্রেফতার ২ দালাল

আপডেট সময় : ০৬:৪৫:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬