ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করতে কাজ চলছে: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি খতিয়ে দেখছে সরকার ৬৫.৪ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় যোগ দিচ্ছেন রদ্রি মিরপুরে লর্ডসের ব্যালকনির আদলে ‘টাইগার্স ডেন’ লাউঞ্জের উদ্বোধন তারেক রহমানের ছয় মাস: প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণ ব্যবসায়ীর সঙ্গে বিয়ের গুঞ্জনে নীরব নায়িকা পূজা চেরী সড়ক ও বাঁধ রক্ষায় বিন্নি ঘাস ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি জ্বালানি সংকট নিরসনে ৯০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের দাবি জামায়াতের শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন নীতিমালা ও শর্তাবলী জারি দুই স্ত্রীর হাতাহাতির ঘটনায় জ্ঞান হারালেন মিশরের কোচ হোসাম হাসান

আজ চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৪:৩৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৮৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক রিপোর্ট:

আজ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

১৬ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৭টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সৈয়দ রেজাউল করিমের বাসায় যাবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান।

ইসলামী আন্দোলন বাংলাদেশে ৩০০ আসনে ২৫৭ প্রার্থী দিয়েছিল, বরিশাল-৫ আসনে বিএনপির মজিবর রহমান সরোয়ার ১ লক্ষ ৩১ হাজার ৪৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীম পেয়েছেন ৯৩ হাজার ৫২৮ ভোট।

বরিশাল-৬ আসনেও ধানের শীষ প্রতীকের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি ফয়জুল করীম, এ আসনের মোট ১১৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান পেয়েছেন ৮১ হাজার ৮৭ ভোট, দ্বিতীয় হয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাহমুদুন্নবী, তিনি পেয়েছেন ৫৪ হাজার ৫৩৩ ভোট, হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীম পেয়েছেন ২৮ হাজার ৮২৩ ভোট, যা প্রত্যাশার তুলনায় অনেক কম বলে মনে করছেন ভোটাররা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজ চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

আপডেট সময় : ০৪:৩৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬