ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারাকান্দায় ট্রান্সফরমার বিকল: দুই মাস ধরে অন্ধকারে দুই গ্রাম দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা ২০২৭ সালের হজের আগাম প্রস্তুতি শুরু করল সৌদি আরব হার্ভার্ডের অ্যালামনাই অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি কুদসিয়া হুদা বগুড়ায় সাত মাসে সড়ক দুর্ঘটনায় ২০৬ জনের প্রাণহানি ওমানের ওপর বোমা হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শিক্ষকদের অনুপস্থিতিতে কুড়িগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ শেরপুর হাসপাতালে দালাল আটক, আনসার সদস্যদের তৎপরতায় পুলিশে সোপর্দ রংপুরে সাংবাদিকদের থানায় ঢুকতে গলায় আইডি কার্ড ঝোলানোর নির্দেশ বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদনে সফল আরডিএ

জলঢাকায় পাঁচ শতাধিক শিশুকে এক বেলা খাওয়ালো এসো দেশ গড়ি সংস্থা

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, বুরো চিপ রংপুর বিভাগ:
  • আপডেট সময় : ০৯:১৯:২১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ১৮৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান,
বুরো চিপ রংপুর বিভাগ:

নীলফামারীর জলঢাকায় স্কুল ও মাদ্রাসার পাঁচ শতাধিক শিশুকে এক বেলা খাওয়ালো এসো দেশ গড়ি’ সংস্থা। সংস্থার এই আয়োজনে শিশুরা পেটপুরে খাবার খেতে পেরে আনন্দ-উল্লাস করে।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের মন্তেরডাঙ্গা আবু সাঈদ মিনি স্টেডিয়াম মাঠে খাবার উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।

সংস্থার সভাপতি মাওলানা নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, দি মেসেজ ফাউন্ডেশনের সেক্রেটারি ডাক্তার আনোয়ার হোসেন, পূর্ব বালাগ্রাম মাদিনাতুল উলুম এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আতিয়ার রহমান প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, এসো দেশ গড়ি সংস্থার এই উদ্যোগের প্রশংসা করেন এবং এই ধরনের
জনকল্যাণমূলক কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ আনোয়ারুল জানান, সুবিধাবঞ্চিত ও অসহায় দারিদ্র্য শিশুদের মুখে হাসি ফোঁটানো সহ একবেলা খাবার তুলে দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা প্রতি সপ্তাহের শুক্রবার এ খাবারের আয়োজন করি। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও ব্যাপক ভাবে করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

​দারিদ্র ও অসহায় শিশুরা পেটপুরে খাবার খেয়ে সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

এদিকে এসো দেশ গড়ি সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা সহায়তা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, দারিদ্র্য বিমোচন, খাদ্য ও ত্রাণ সহায়তা সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জলঢাকায় পাঁচ শতাধিক শিশুকে এক বেলা খাওয়ালো এসো দেশ গড়ি সংস্থা

আপডেট সময় : ০৯:১৯:২১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫