ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচার বিদায় হয়েছে, রাষ্ট্র গড়ার দায়িত্ব এখন আমাদের: নাহিদ ইসলাম জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা নাটোরের ঐতিহাসিক রানী ভবানী রাজবাড়ী পরিদর্শন করলেন ফরাসি রাষ্ট্রদূত রাঙ্গামাটির বিলাইছড়িতে পরিত্যক্ত একনালা বন্দুক উদ্ধার করল বিজিবি দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কক্সবাজারে শিশু যৌন নির্যাতন চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার মিরসরাই শিল্পাঞ্চলে ৩০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব তুর্কি প্রতিষ্ঠান সানকোর দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু একদিনেই ১০ শতাংশ কমল বিশ্ববাজারে তেলের দাম সাতক্ষীরা সীমান্তে জব্দ প্রায় ৩২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

নীলফামারীর উত্তরা ইপিজেডে বন্ধ কারখানা চালু দাবিতে শ্রমিকদের মানববন্ধন

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, বুরো চিপ রংপুর বিভাগ:
  • আপডেট সময় : ১২:১৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান,
বুরো চিপ রংপুর বিভাগ:

নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা সনিক বাংলাদেশ লিমিডেটের কারখানা দ্রুত চালুর দাবিতে শ্রমিকরা মানব বন্ধন করেছে।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে ঘন্টা ব্যাপী ইপিজেডের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন শতাধিক শ্রমিক। মানববন্ধনের শেষে তারা উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালকের কাছে একটি স্মারকলিপি জমা দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্রমিক নাজমুল হোসেন, শরিফুল মণ্ডল, রাবেয়া বেগম, আসমা বেগম, ইয়াসমিন, রুবেল রানা, আব্দুর রহমান ও সুজন ইসলাম প্রমুখ।

মানব বন্ধন ও সমাবেশে শ্রমিকরা বলেন, কারখানাটি শুধু আমাদের কর্মস্থল নয়, এটি আমাদের জীবিকা এবং পরিবারের ভবিষ্যতের ভরসা। শান্ত ও স্থিতিশীল কর্মপরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। কিন্তু কিছু ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আমরা নিজেদের ও পরিবারের স্বার্থে উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানাই।

তারা আরও বলেন, আমরা আর কোনো বিশৃঙ্খলা চাই না, কোনো আন্দোলন চাই না। আমরা শুধু আমাদের কর্মস্থল ফেরত চাই। ইপিজেড চললে শ্রমিক বাঁচবে, শ্রমিক বাঁচলে পরিবার বাঁচবে।

প্রসঙ্গত, ২৬ দফা দাবির সঙ্গে গত ১৬ নভেম্বর শ্রমিকরা আন্দোলন শুরু করেন। ১৭ নভেম্বর মালিকপক্ষ দাবির কিছু অংশ মেনে নিলেও কিছু শ্রমিক এতে অসন্তুষ্ট থাকেন। এরপর ১৮ নভেম্বর শতাধিক শ্রমিক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করেন। কাজের প্রতি অসন্তুষ্টি ও উৎপাদন ব্যাহত হওয়ায় একই দিন কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নীলফামারীর উত্তরা ইপিজেডে বন্ধ কারখানা চালু দাবিতে শ্রমিকদের মানববন্ধন

আপডেট সময় : ১২:১৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫