ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না, স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে শেখ হাসিনা কে গালির প্রতিক্রিয়ায় এনসিপি নেতাকে জনতার গণধোলাই ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী নিখোঁজ বেগমগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশে যুবকের মাথাকাটা মরদেহ, পকেটে মিললো চিরকুট দিনাজপুরের ফুলবাড়ীতে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে পিতা ও পুত্র আহত নেত্রকোণায় জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন খিলগাঁওয়ে দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন প্রধানমন্ত্রী ভোলায় গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে বিশেষ অঙ্গ হারাতে বসেছেন যুবক মুক্তিযোদ্ধাদের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

পিরোজপুরে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৪:৫৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩ ২৭২ বার পড়া হয়েছে

পিরোজপুরে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

পিরোজপুরে আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস এবং ঐতিহাসিক ৭ মার্চ দিবস যথাযথ মর্যাদার সাথে পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১০:৩০ জেলা প্রশাসনের শহীদ সাঈফ মিজান- আব্দুর রাজ্জাক স্মৃতি মিলনায়তনে এ প্রস্তুতি সভায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, সিভিল সার্জন ডাঃ হাসপাত ইউসুফ জ্যাকি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াসিন, জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আজিজি, বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবুসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয় যে, ২০ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, মসজিদে মিলাদ- দোয়া, মোনাজাত, মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠান এর মধ্য দিয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করা হবে। এদিকে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন উপলক্ষে সকাল ১১:৩০ ঘটিকায় একই স্থানে জেলা প্রশাসকের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় জাতীয় জীবনের এ গৌরবোজ্জল দিনটি যথাযথভাবে উদযাপনের উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি প্রনয়ণ করা হয়। এসব কর্মসূচির মধ্যে রয়েছে জাতির পিতার স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, জেলা শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমী পৃথক-পৃথকভাবে আয়োজিত চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতার আয়োজন করবে। এছাড়া স্কুল পর্যায়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কলেজ পর্যায়ে কারাগারের রোজ নামচার উপর কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠান, জেলা তথ্য অফিসের আয়োজনে পোষ্টার প্রদর্শনী ও বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের ব্যবস্থা করা হবে। বিভিন্ন সরকারি বেসরকারি, আধাসরকারি, স্বায়তশাসিত প্রতিষ্ঠানে আলোকস্বজ্জ্বাও করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পিরোজপুরে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৫৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩