বিএনপি পদযাত্রার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ
- আপডেট সময় : ০৩:৩৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩ ৩৭৪ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির পদযাত্রা কর্মসূচি আসলে কোনো পদযাত্রা নয়; তারা এর মাধ্যমে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।
আজ (১৩ ফেব্রুয়ারি) সোমবার সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দেশে ‘মস্তিষ্ক টিস্যু ও লিভার ট্রান্সপ্লান্ট পথিকৃৎ সার্জনদের সংবর্ধনা’ অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আগামী ১৮ ফেব্রুয়ারি (শনিবার) তারা (বিএনপি) আবার কর্মসূচি দিয়েছে। তারা আসলে পদযাত্রা করে না, বিশৃঙ্খলা করে। বিএনপি দিনে পদযাত্রা করে, আর রাতে কূটনীতিকদের পদলেহন করে। এগুলো করে আওয়ামী লীগকে সরানো যাবে না। ধ্রুব ব্যানার্জী
উল্লেখ্য, রোববার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর শ্যামলী ক্লাব মাঠের সামনে ঢাকা উত্তর বিএনপির পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন শনিবার (১৮ ফেব্রুয়ারি) দেশের সব মহানগরে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সংসদ বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেন তিনি।















