ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে নারায়ণগঞ্জে জুলাই বিপ্লব বার্ষিকীর মাসব্যাপী কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলন ও কর্মসূচি ঘোষণা। মোঃ ইসমাইল হোসেন, ছাগলনাইয়াতে ট্রাক্টর ও সিএনজির সংঘর্ষে নিহত-১ ঢাকার ১৯ গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা চালু, দেড় হাজার মামলা রেকর্ড সোনাগাজীতে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ জনজীবন মানুষের মধ্যে ক্ষোভ ২৪ ঘণ্টার মধ্যেই খুনি গ্রেফতার, রক্তমাখা ছুরি উদ্ধার চিলমারীতে ব্রহ্মপুত্রে বিলীন ২৫ বসতঘর, আতঙ্কে তীরবর্তী মানুষ রংপুরে ডিবি’র অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি আটক-১ লালমনিরহাটে ভারত গজলডোবা ব্যারাজের ৪০টি গেট খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি কুমিল্লায় স্কুল ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলি সহ গ্রেফতার-৪

পূর্ব নির্ধারিত আ.লীগের শান্তিপূর্ণ সমাবেশে বিএনপি অতর্কিত হামলা

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৪৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩ ৩৬৮ বার পড়া হয়েছে

পূর্ব নির্ধারিত আ.লীগের শান্তিপূর্ণ সমাবেশে বিএনপি অতর্কিত হামলা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলের পূর্ব নির্ধারিত শান্তিপূর্ণ সমাবেশে বিএনপি অতর্কিত হামলা চালিয়ে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করছে।

(১১ ফেব্রুয়ারি) শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী সংগঠন বিএনপি গণতন্ত্রের নামে, রাজনৈতিক কর্মসূচির নামে বরাবরের মতো সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত হয়েছে। সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচির নামে আজ সিরাজগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস সৃষ্টি করেছে বিএনপির সশস্ত্র ক্যাডারবাহিনী।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, হত্যা, ক্যু, সন্ত্রাস ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে বন্দুকের নলের মুখে অবৈধ ও অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখলকারী স্বৈরশাসক জিয়াউর রহমানের হাতে জন্ম নেয়া বিএনপিই হলো এ দেশের গণতান্ত্রিক বিকাশ ও অগ্রগতির প্রধান অন্তরায়।

স্বৈরাচারী মতাদর্শের সংগঠন বিএনপি সব সময় হত্যা, খুন, ষড়যন্ত্র-চক্রান্ত, রক্তপাত, উগ্রতা, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসকে লালন-পালন, আশ্রয়-প্রশ্রয় এবং পৃষ্ঠপোষকতা প্রদান করেছে। দেশের বিভিন্ন স্থানে হামলা ও সন্ত্রাসের ঘটনায় আজ আবারও তাদের সন্ত্রাসী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের আরও বলেন, কানাডার আদালতের রায়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী সংগঠন বিএনপিই হলো এদেশের গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থার প্রধান অন্তরায়। বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ভণ্ডুল করার জন্য দেশবিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে অন্যদিকে সন্ত্রাস ও সহিংতার মাধ্যমে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা দখলের অপচেষ্টা চালাচ্ছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকার মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের আলোকে উদ্ভাসিত উদার গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বাংলাদেশে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি এবং উগ্রতা, জঙ্গিবাদ ও অগ্নিসন্ত্রাসীদের কোনো স্থান নেই।

গণতন্ত্রের নামে বিএনপিকে আর ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের মতো অগ্নিসন্ত্রাস সৃষ্টি করে নিরীহ মানুষ হত্যার অপরাজনীতির সুযোগ দেয়া হবে না। আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে দেশের সকল গণতন্ত্রকামী-শান্তিকামী দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পূর্ব নির্ধারিত আ.লীগের শান্তিপূর্ণ সমাবেশে বিএনপি অতর্কিত হামলা

আপডেট সময় : ১০:৪৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩