ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে নারায়ণগঞ্জে জুলাই বিপ্লব বার্ষিকীর মাসব্যাপী কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলন ও কর্মসূচি ঘোষণা। মোঃ ইসমাইল হোসেন, ছাগলনাইয়াতে ট্রাক্টর ও সিএনজির সংঘর্ষে নিহত-১ ঢাকার ১৯ গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা চালু, দেড় হাজার মামলা রেকর্ড সোনাগাজীতে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ জনজীবন মানুষের মধ্যে ক্ষোভ ২৪ ঘণ্টার মধ্যেই খুনি গ্রেফতার, রক্তমাখা ছুরি উদ্ধার চিলমারীতে ব্রহ্মপুত্রে বিলীন ২৫ বসতঘর, আতঙ্কে তীরবর্তী মানুষ রংপুরে ডিবি’র অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি আটক-১ লালমনিরহাটে ভারত গজলডোবা ব্যারাজের ৪০টি গেট খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি কুমিল্লায় স্কুল ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলি সহ গ্রেফতার-৪

ধামইরহাটে প্রায় ৩৬ কোটি টাকার মূর্তি উদ্ধার

মোঃ এ কে নোমান
  • আপডেট সময় : ০৩:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ১১৯৮ বার পড়া হয়েছে

ধামইরহাটে প্রায় ৩৬ কোটি টাকার মূর্তি উদ্ধার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ এ কে নোমান বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে পুকুর খননের সময় প্রায় ৩৬ কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের রাধাকৃষ্ণ মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় সাড়ে ১১ টায় উপজেলার কুলফৎপুর (কৈগ্রাম) নামক এলাকা থেকে ৪৯ কেজির এই মূর্তিটি উদ্ধার করা হয়।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী জানান, উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত কুলফৎপুর (কৈগ্রাম) এলাকার মৃত রহিম মন্ডলের ছেলে মো. জাহেদুল ইসলাম হেলাল একটি পুকুর খনেনর কাজ করছিল। খননের একপর্যায়ে ওই পুকুরে মধ্যে মূর্তিটি দেখা গেলে তাৎক্ষনিক থানা পুলিশে অবগত করা হয়। পরে খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, সাব ইন্সপেক্টর মোঃ মোকারম হোসেন ও মো. মাসুদ রানাসহ সঙ্গীয় ফোর্স পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নেন। তিনি আরও জানান, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় সাড়ে ১২টায় এর আগেও প্রায় ৩৫ কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের নারায়ণ মূর্তি উদ্ধার হয় একই জায়গা থেকে।

উদ্ধারকৃত এই কষ্টিপাথরের রাধাকৃষ্ণ মূর্তিটি আনুমানিক মূল্য প্রায় ৩৬ কোটি টাকা। প্রাচীণ এই মূর্তিটি আদালতের মাধ্যমে প্রত্নতান্ত্রিক বিভাগের নিকট হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধামইরহাটে প্রায় ৩৬ কোটি টাকার মূর্তি উদ্ধার

আপডেট সময় : ০৩:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩