ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে একই দিনে অপুর জন্মদিন ও শাকিবের ঢালিউড অ্যাওয়ার্ড জয়

ঠাকুরগাঁও হরিপুরে বিএনপি নেতা বহিষ্কার

মোঃ মকবুল হোসেন স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৬:৪৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ২১৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও হরিপুরে বিএনপি নেতা বহিষ্কার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মকবুল হোসেন
স্টাফ রিপোর্টার:

ঠাকুরগাঁও জেলার হরিপুরে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজুয়ানুল হক মানিককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর হরিপুর উপজেলার ডাংগীপাড়া ইউনিয়নের চৌরঙ্গী হাই স্কুল মাঠে বিএনপি ও যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভার সময় মসজিদের নামাজের কারণে কিছুটা বিরতি দেওয়া হলেও ইশার নামাজের আজান বিলম্বিত হয়। এ নিয়ে মুসল্লিদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

পরদিন এ বিষয়ে ফেসবুকে প্রতিবাদ জানান স্থানীয় যুবক খালিদ হাসান। তার পোস্টে মন্তব্য করতে গিয়ে রেজুয়ানুল হক মানিক স্থানীয় আল হারামাইন মসজিদকে জঙ্গি সংগঠনের মসজিদ বলে উল্লেখ করেন। এছাড়াও তিনি মসজিদের মুসল্লিদের মনগড়া আইন মানার অভিযোগ তোলেন।

তার এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। সন্ধ্যায় এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঠাকুরগাঁও হরিপুরে বিএনপি নেতা বহিষ্কার

আপডেট সময় : ০৬:৪৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫