ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, বিষপানে যুবকের আত্মহত্যা

হীমেল কুমার মিত্রঃ
  • আপডেট সময় : ১২:২২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩ ২৪৮ বার পড়া হয়েছে

স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, বিষপানে যুবকের আত্মহত্যা

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

পারিবারিক নানা বিষয়ে মনোমালিন্য চলছিল বাবু-সুরমা দম্পতির মধ্যে। তবে সেই মনোমালিন্যের একপর্যায়ে বিষপান করেন বাবু (৩৮)। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বাবু দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার এসকে বাজার গ্রামের হুদা মিয়ার ছেলে।

আজ (৬ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবু।

এর আগে স্থানীয়রা
ভোরে বিষপান করা অবস্থায় দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার ঘাটপাড়া গ্রামের করতোয়া নদী সংলগ্ন ভুট্টাক্ষেত থেকে তাকে উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে করতোয়া নদীর ঘাটপাড়ায় পড়ে ছিলেন বাবু। স্থানীয় কয়েকজন নারী নদীতে হাঁস রাখতে গিয়ে তাকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে দায়িত্বরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেলে স্থানান্তর করেন।

পারিবারিক নানা বিষয়ে ওই দম্পতির মনোমালিন্য চলছিল। এ নিয়ে অভিমানে বাবু বিষপান করেছেন বলে জানান স্বজনরা।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাসকিয়া জানান, সকালে ওই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। হাসপাতালে নিয়ে আসার আগেই তার পুরো শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে রংপুর মেডিকেলে রেফার্ড করা হয়।

ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা জানান, ঘটনা শুনেছি। ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় রংপুর মারা গেছেন। সংশ্লিষ্ট থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, নিহত বাবু দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার এসকে বাজার গ্রামের হুদা মিয়ার ছেলে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, বিষপানে যুবকের আত্মহত্যা

আপডেট সময় : ১২:২২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩