ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমবে, আশা বিশ্বব্যাংক-আইএমএফের কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা বাউফলে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন এমপি শফিকুল ইসলাম মাসুদ কাজীপুরের যমুনার চরাঞ্চলে যাতায়াত সংকট, নৌকাই একমাত্র ভরসা সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আইএমএফ ও বিশ্বব্যাংকের ২০২৭ সালের সভাপতি হচ্ছে পাকিস্তান অস্তিত্বের সংকটে সিরাজগঞ্জের ঐতিহাসিক বারুহাস ইমামবাড়ি ও তিন গম্বুজ মসজিদ গুলশানে অবৈধ মদের কারবার, ২৪৪ লিটার মদ ও বিয়ারসহ আটক ১ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী যৌথ অভিযানে আটক ৫১৯ মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত

শোরে সাংবাদিক রুকুনউদ্দৌলাহর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর
  • আপডেট সময় : ০৪:২৯:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ২৪০ বার পড়া হয়েছে

শোরে সাংবাদিক রুকুনউদ্দৌলাহর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর

প্রবীণ সাংবাদিক, দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি এবং বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানিয়েছে যশোরবাসী। শনিবার দুপুরে গার্ড অব অনার শেষে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে তাঁকে কারবালা কবরস্থানে দাফন করা হয়। জানাজা ও দাফন অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক মহলের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। প্রেসক্লাব যশোর তাঁর মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে।শনিবার বেলা সাড়ে ১২টায় মরহুমের মরদেহ প্রেসক্লাব যশোরে আনা হলে, সেখানে এক মিনিট নীরবতা পালন করা হয়। যশোর জেলা বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাগপা সহ বহু রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে প্রেসক্লাব যশোর, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ নানা প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে।রুকুনউদ্দৌলার মরদেহ উদীচী যশোর কার্যালয়ে নেওয়া হলে সেখানে উদীচী, সুরবিতান, বাংলাদেশ মহিলা পরিষদ, যশোর কিংশুক সংগীত শিক্ষা কেন্দ্র, তির্যক থিয়েটার, বাচতে শেখা, চারুতীর্থসহ বহু সংগঠন শ্রদ্ধা জানায়। তাঁকে ঘিরে স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের মাঝে ছিলো গভীর শোক ও শ্রদ্ধাব।জোহরের নামাজের পর মরদেহ নেওয়া হয় যশোর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে। সেখানে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করেন যশোর সদর সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন। জানাজায় অংশ নেন মরহুমের বড়ভাই একরাম-উদ-দ্দৌলা, যিনি কল্যাণ পত্রিকার সম্পাদক ও সংবাদপত্র পরিষদের সভাপতি। তিনি সকলের কাছে তাঁর ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করেন।জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এস.এম. তৌহিদুর রহমান, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহম্মেদ, বিএনপি নেতা দেলোয়ার হোসেন খোকন, শহিদুল বারী রবু, অ্যাডভোকেট জাফর সাদিকসহ বহু সাংবাদিক ও রাজনৈতিক নেতা।এছাড়াও বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, কাজী আব্দুস সবুর, জাগপার কেন্দ্রীয় নেতা নিজাম উদ্দিন অমিত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, সানোয়ার আলম খান দুলু, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, সাবেক কাউন্সিলার রাজিবুল আলম প্রমুখ জানাজায় অংশগ্রহণ করেন।মরহুমের আত্মার শান্তি কামনায় আগামী সোমবার সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরে দোয়া মাহফিল ও শোকবই রাখা হবে। একই দিন বাদ আসর খালধার রোডের আমিনিয়া মাদ্রাসায় দোয়ার আয়োজন করা হয়েছে।শুক্রবার সন্ধ্যা সাতটার পর যশোর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রুকুনউদ্দৌলাহ। তাঁর মৃত্যুতে যশোরে শোকের ছায়া নেমে এসেছে। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন আপসহীন সাংবাদিক, সমাজ ও মুক্তিযুদ্ধের চেতনাবাহী নির্ভীক কণ্ঠস্বর। তাঁর প্রস্থানে দেশের সংবাদ জগৎ হারালো এক গুণী ও অভিজ্ঞ পথপ্রদর্শককে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শোরে সাংবাদিক রুকুনউদ্দৌলাহর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট সময় : ০৪:২৯:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫