ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগের ঘোষণা দেবেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে জয় পাকিস্তানের দেবী দুর্গার সাজে নজর কাড়লেন চিত্রনায়িকা পরীমণি ২০২৭ সালের দীপাবলিতে মুখোমুখি প্রভাস ও রণবীরের সিনেমা হাসপাতাল ব্যবস্থা ও চিকিৎসাবিজ্ঞানের বিকাশে মুসলমানদের ঐতিহাসিক অবদান প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন পাস হলে বুমেরাং হতে পারে: টিআইবি বন্ধ কারখানা চালুর ঋণ বিতরণে মন্দা, বিতরণ মাত্র ৫৬১ কোটি টাকা আজকের খেলার সূচি: আফগানিস্তান-জিম্বাবুয়ে ওয়ানডে ও ইউরোপীয় ফুটবলের লড়াই প্রেসিডেন্টস ট্রফিতে ফিরছেন মোহাম্মদ রিজওয়ান বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার

উলিপুরে বিএনপির ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে ৪ নেতার পদত্যাগ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫ ৩০৬ বার পড়া হয়েছে

উলিপুরে বিএনপির ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে ৪ নেতার পদত্যাগ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে স্বপদে পদত্যাগ করেছেন দলটির চার নেতা। শুক্রবার (১৫ মে) দুপুরে উলিপুর বাজারস্থ বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

পদত্যাগকারী নেতারা হলেন—দেওয়ান নুরেচ্ছাবা স্টার, আমিনুল ইসলাম ফুলু, মতলেবুর রহমান ও আমিনুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আমিনুল ইসলাম ফুলু বলেন, “ঘোষিত আহ্বায়ক কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দোসরদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি প্রকৃতপক্ষে একটি পকেট কমিটি।”

তিনি অভিযোগ করে বলেন, “কমিটির আহ্বায়ক তারিক আবু আলা চৌধুরী অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মেয়র থাকাকালে তিনি আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন পদে বসিয়ে বিএনপির আদর্শকে প্রশ্নবিদ্ধ করেছেন।”

পদত্যাগী নেতারা অবিলম্বে পকেট কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতাকর্মী ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উলিপুরে বিএনপির ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে ৪ নেতার পদত্যাগ

আপডেট সময় : ০৪:১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫