ঢাকা ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে ১৪ রাজ্যে একযোগে অভিযান, গ্রেপ্তার ২৫৩ সন্দেহভাজন রাজস্ব সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান যৌন নিপীড়ন মামলায় ট্রাম্পের আপিল দ্বিতীয়বার খারিজ করল সুপ্রিম কোর্ট চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি করল আবহাওয়া অধিদপ্তর ইরানের সঙ্গে উত্তেজনায় ট্রাম্পের জনপ্রিয়তা কমে ৩৩ শতাংশে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে দেশে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন ডেঙ্গু ও হামের দ্বিমুখী আক্রমণে পঙ্গু বাংলাদেশের স্বাস্থ্যসেবা বেগমগঞ্জে গায়ে হলুদে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে আহত ৫ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,৪৩৮

লক্ষ্মীপুরে হত্যা মামলায় আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী কারাগারে।

আরিফুর রহমান তীব্র প্রতিনিধি দৈনিক যখন সময়
  • আপডেট সময় : ১২:১২:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ১৯৩ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে হত্যা মামলায় আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী কারাগারে।

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরিফুর রহমান তীব্র প্রতিনিধি দৈনিক যখন সময়

লক্ষ্মীপুরে গত ৪ অগাস্ট চার শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামী লীগের ওই নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে লক্ষ্মীপুরে চার শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ।

থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শিমুল ভূঁইয়াসহ ১৯ জনকে আটক করা হয়। অন্যরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী
ওসি আব্দুল মোন্নাফ বলেন, লক্ষ্মীপুরে গত ৪ আগষ্ট চার শিক্ষার্থী হত্যা মামলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ১৯ নেতাকর্মীকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। হত্যা ও ছাত্র-জনতার ওপর হামলা মামলায় এ পর্যন্ত ২ শতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়।

৪ অগাস্ট শহরের মাদাম ও তমিজ মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও গুলি চালায়।
এতে সাদ আলম আফনান, কাউছার হোসেন বিজয়, সাব্বির হোসেন ও ওসমান গণি নামে চার শিক্ষার্থী নিহত ও শতাধিক মানুষ আহত হন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লক্ষ্মীপুরে হত্যা মামলায় আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী কারাগারে।

আপডেট সময় : ১২:১২:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫