ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন জানাল মন্ত্রিসভা মধ্যপ্রাচ্যে অস্থিরতা: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি ঝিনাইদহে ৬ মাসে ১৮৯ জনের আত্মহত্যা, গত বছরের চেয়ে বেড়েছে ১৪ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস পরীক্ষা শেষে শুটিংয়ে ফিরলেন অভিনেত্রী মাফতুহা জান্নাত জীম সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের ভোগান্তি চরমে গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত তিন আরোহী বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ছয় মাসে নিহত ৩৯ নেতাকর্মী দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের ২০২৬-২৭ অর্থবছরের ৫,০১৯ কোটি টাকার বাজেট অনুমোদন তারাকান্দায় ট্রান্সফরমার বিকল: দুই মাস ধরে অন্ধকারে দুই গ্রাম

ভারত-পাক উত্তেজনার মাঝে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪৯:০১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ১০৯২ বার পড়া হয়েছে

ভারত-পাক উত্তেজনার মাঝে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি

এএফপি-কে দেওয়া তথ্যে পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, তারা ৪৫০ কিলোমিটার (প্রায় ২৭৯ মাইল) পাল্লার একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের ‘সফল প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ’ সম্পন্ন করেছে। এই ক্ষেপণাস্ত্রটি ‘আবদালি অস্ত্র ব্যবস্থা’র অংশ বলে জানানো হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই উৎক্ষেপণের মূল লক্ষ্য ছিল সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই ও ক্ষেপণাস্ত্রের উন্নত ন্যাভিগেশন প্রযুক্তি এবং বাড়তি কার্যক্ষমতার পরীক্ষা। তবে ক্ষেপণাস্ত্রটি ঠিক কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। নয়াদিল্লি এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে এবং ঘটনাটির স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে।

এই প্রেক্ষাপটে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে যেকোনো জবাবদিহিতামূলক ব্যবস্থা নেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। বিশ্লেষকরা তার এ সিদ্ধান্তকে সম্ভাব্য যুদ্ধের ইঙ্গিত হিসেবেও দেখছেন।

পাকিস্তান সম্প্রতি এক বিবৃতিতে দাবি করেছে, ভারত যেকোনো সময় দেশটির ওপর বিমান হামলা চালাতে পারে। তারা ভারতের যেকোনো আগ্রাসনের জবাবে উপযুক্ত প্রতিক্রিয়ার হুঁশিয়ারিও দিয়েছে।

উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা করতে আন্তর্জাতিক মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিবেশী চীন দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নও বর্তমান পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছে।

এদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতকে সতর্ক থাকতে বলেছেন এবং এমনভাবে প্রতিক্রিয়া জানাতে অনুরোধ করেছেন, যাতে বৃহৎ আঞ্চলিক সংঘর্ষে রূপ না নেয় এই সঙ্কট।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারত-পাক উত্তেজনার মাঝে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আপডেট সময় : ০২:৪৯:০১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫