ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়ে বড় রদবদল: বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পেলেন কর্মকর্তারা মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম পরিবর্তন এবং নতুন সচিবালয়ের অনুমোদন মাঝআকাশে দরজা খুলে এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, ঢাকায় রোগীর মৃত্যু আগামী ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা ২০২৭ ওয়েবসাইট ও টেলিগ্রামে মাদক বিক্রি, ভাটারায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার প্যারিসে সহিংসতা ও অস্থিরতা: ২০২৭ নির্বাচন নিয়ে বাড়ছে উদ্বেগ শেরেবাংলা নগরে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের চরম দুর্ভোগ ঢাকায় পা রাখল ওয়েস্ট ইন্ডিজ, শুরু হচ্ছে টেস্ট সিরিজের লড়াই গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর আদায়ের নির্দেশ স্থগিত

জামালপুরে সংবাদ সম্মেলন তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার অনুষ্ঠিত

মোঃ রাকিব হাসান জামালপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ৩০৭ বার পড়া হয়েছে

জামালপুরে সংবাদ সম্মেলন তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার অনুষ্ঠিত

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাকিব হাসান জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরে সংবাদ সম্মেলন তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ২০মার্চ ) দুপুরে জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধান আলোচক ছিলেন নদী গবেষক ইঞ্জিনিয়ার এম হাফিজুর রহমান লিটন।সঞ্চালনায়,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানীর,এছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মো: খায়রুল আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, বিগত সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে তিস্তা চুক্তি সম্পাদন সম্ভব হয়নি। বাংলাদেশ ক্ষতিগ্রস্থ হলেও ভারত প্রতিবেশী দেশ হয়েও আমাদের সাথে বিরূপ আচরণ করেছে। পশ্চিম বাংলার প্রাদেশিক সরকারের বিরোধীতার কারণে ভারত সরকার তিস্তা চুক্তি নিয়ে কালক্ষেপন করেছে। আমাদের ব্যার্থতা বাংলাদেশ এই বিষয়টি অনেক পরে বুঝতে পারে। তিস্তা ইস্যুতে তখন বিকল্প হিসেবে বাংলাদেশ যখন চীনের কাছে যায় তখন ভারতও আসতে চায়। তবে ভারতের স্বার্থে এমন কোন চুক্তি করা যাবে না যার কারণে আমাদের জীব বৈচিত্র ও আর্থ-সামাজিক অবস্থার ক্ষতি হয়। তিস্তা প্রকল্পে যখন চীন সরকার আগ্রহ দেখিয়েছে তখন নিজেদের স্বার্থে ভারতও এগিয়ে এসেছে। তবে ভারত এসেছে তাদের ভালোর জন্য, কারণ যখন চীন এখানে আগ্রহ দেখিয়েছে ভারত তখন নিজেদের অনিরাপদ ভাবতে শুরু করেছে। এই প্রকল্পে চীনের সাথে মূল লক্ষ স্থির রেখে ভারতের সাথে অন্যভাবে সম্পর্ক এগিয়ে নেয়ার জন্য মতামত ব্যক্ত করেন বক্তারা। ভারতের সাথে তথ্য আদান-প্রদান, জরিপ, সমীক্ষা, নদী গবেষণা ইত্যাদি ক্ষেত্রে কাজ করা যেতে পারে কিন্তু চীনকে বাদ দেয়া ঠিক হবে না। তিস্তা চুক্তি নিয়ে ভারত আমাদের ক্লান্ত করে ফেলেছে, এখন ভারত খুশি বা অখুশি কোন বিষয় না, তাদের সাথে নমনীয় থেকে তাদের সাথে আমাদের বানিজ্য বৃদ্ধিসহ অন্য বিষয় নিয়ে কাজ করতে হবে। এই প্রকল্পে ভারতকে আমরা উপেক্ষা করব না, তবে ভারতকে ইচ্ছা করে এই প্রকল্পে আনাও ঠিক হবে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরে সংবাদ সম্মেলন তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫