ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, গুরুত্ব পাচ্ছে আঞ্চলিক নিরাপত্তা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে নিরলস কাজ করছে পুলিশ: আইজিপি কক্সবাজারে সড়কে মুখোশধারী ডাকাতদের কবলে ৫০-৬০টি যানবাহন রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তি বাতিল করলো সরকার গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: প্রেসিডেন্ট মির্জা ফখরুল আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশ স্টেশনে আগুন ও সহিংসতা কিউবার বিপ্লব কি শেষের পথে? বিশ্বরাজনীতিতে এর প্রভাব ও গুরুত্ব এ মাস থেকেই বাড়তি বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা মাদক নির্মূলে গিয়েছিলাম, জমি দখল বা চাঁদাবাজি নয়: ইশরাক রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী

পবিত্র রমজানের চাঁদ উদিত, কাল থেকে সিয়াম সাধনা শুরু

মোঃমকবুলার রহমান স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • আপডেট সময় : ১০:২২:৩০ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ৩০৮ বার পড়া হয়েছে

পবিত্র রমজানের চাঁদ উদিত, কাল থেকে সিয়াম সাধনা শুরু

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃমকবুলার রহমান স্টাফ রিপোর্টার, নীলফামারী

বাংলাদেশের আকাশে আজ শনিবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পর নিশ্চিত হয়েছে যে, আজ ২৯ শাবান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আগামীকাল রবিবার থেকে রমজান মাস শুরু হবে।

শনিবার মাগরিবের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সভায় সভাপতিত্ব করেন। সভায় দেশব্যাপী চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে রমজান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

ফলে আজ দিবাগত রাতে সাহরি গ্রহণের মাধ্যমে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র রমজানের রোজা রাখা শুরু করবেন।

অন্যদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে শুক্রবার চাঁদ দেখা যাওয়ায় শনিবার থেকে রোজা পালন শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইনসহ বিভিন্ন দেশেও একইদিন রমজান শুরু হয়েছে।

এবারের রমজান মাসটি আত্মশুদ্ধি, ইবাদত ও ত্যাগের মহিমায় উজ্জ্বল হয়ে উঠবে—এমন প্রত্যাশা সবার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পবিত্র রমজানের চাঁদ উদিত, কাল থেকে সিয়াম সাধনা শুরু

আপডেট সময় : ১০:২২:৩০ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫