ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার রহস্য উদঘাটন, অটোরিকশাচালক গ্রেপ্তার বিএনপিও আওয়ামী লীগের কায়দায় দেশ চালাচ্ছে: নাহিদ ইসলাম হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসের সিদ্ধান্তের সমালোচনা হোক, তবে অবমাননা নয় দেশে অরাজকতা বাড়িয়ে সরকার ব্যর্থ করার চক্রান্ত চলছে: রিজভী ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথ: ৮০ কিমি দূরত্ব কমবে, ব্যয় ৮৪ হাজার কোটি অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে কুবিতে ফের মানববন্ধন চট্টগ্রামগামী বাসে নিখোঁজ মনপুরার যুবক ফরহাদ, উদ্বিগ্ন পরিবার ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার পথ বন্ধের উদ্যোগ শুধু রাজনৈতিক নয়, আমলাতন্ত্রেও সংস্কার জরুরি: ডেপুটি স্পিকার

এলচেকে ৫ গোলে উড়িয়ে লা লিগায় বার্সেলোনার শুভসূচনা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:০৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হান্সি ফ্লিকের অধীনে নতুন মৌসুমের দারুণ সূচনা করেছে বার্সেলোনা। লা লিগার শিরোপা ধরে রাখার অভিযানে নিজেদের প্রথম ম্যাচে এলচেকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে কাতালান ক্লাবটি। রবিবার এলচের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন রাফিনিয়া ও ফের্মিন লোপেস। এছাড়া নিজের অভিষেক ম্যাচেই গোল পেয়েছেন জার্মান ফরোয়ার্ড কারিম আডেইয়েমি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় বার্সেলোনা। খেলার ১৪তম মিনিটে পেনাল্টি থেকে দলকে প্রথম লিড এনে দেন অধিনায়ক রাফিনিয়া। ডি-বক্সে ফাউলের শিকার হওয়ার পর পাওয়া স্পট কিক থেকে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন নবাগত আডেইয়েমি। রাফিনিয়ার চমৎকার এক থ্রু পাস ধরে দারুণ ফিনিশিংয়ে এলচের গোলরক্ষককে পরাস্ত করেন এই জার্মান তারকা। বার্সেলোনার জার্সিতে নিজের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই গোলের দেখা পেলেন তিনি।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনার আক্রমণের ধার আরও বৃদ্ধি পায়। ৬৭তম মিনিটে অ্যান্থনি গর্ডনের পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন রাফিনিয়া। এর ঠিক চার মিনিট পর গর্ডনের আরেকটি চমৎকার প্রচেষ্টায় বল পেয়ে জালে জড়ান ফের্মিন লোপেস। ম্যাচের ৭৯তম মিনিটে লোপেস নিজের দ্বিতীয় গোলটি করলে বার্সেলোনার ৫-০ গোলের বিশাল জয় নিশ্চিত হয়।

ম্যাচের পরিসংখ্যানও বার্সেলোনার আধিপত্যের কথা বলছে। পুরো ম্যাচে ৫২ শতাংশ বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ১১টি শট নেয় তারা, যার মধ্যে সাতটিই ছিল লক্ষ্যে। অন্যদিকে, এলচে সাতটি শট নিলেও কেবল দুটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। এই বড় জয়ের মধ্য দিয়ে এলচের বিপক্ষে লা লিগায় টানা ১১টি ম্যাচে জয়ের রেকর্ড ধরে রাখল বার্সেলোনা। শিরোপা ধরে রাখার মিশনে প্রথম ম্যাচেই বড় ব্যবধানের জয় দিয়ে শক্ত বার্তা দিল হান্সি ফ্লিকের শিষ্যরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

এলচেকে ৫ গোলে উড়িয়ে লা লিগায় বার্সেলোনার শুভসূচনা

আপডেট সময় : ১১:০৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬