ঢাকা ১১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবরের ১৩ দিনে ১৭ হাজার ২৮১ কোটি টাকার রেমিট্যান্স কুমিল্লায় জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, সেক্রেটারি মাহবুবের গাড়ি ভাঙচুর বই পড়া ও হাজার বছরের সংস্কৃতি তুলে ধরতে প্রধানমন্ত্রীর নির্দেশ ডেঙ্গু প্রতিরোধে ঘর-আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গাপূজায় মণ্ডপের নিরাপত্তায় পুলিশের ৫ দফা পরামর্শ সরকারি কাজে অসহযোগিতা ও ধীরগতি: ব্যবস্থা নিতে সংসদীয় কমিটির সুপারিশ সোনালী ব্যাংকের এটিএমসহ সব ডিজিটাল লেনদেন দুই দিন বন্ধ প্রবাসীরা দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছেন: রাষ্ট্রপতি আজকের স্বর্ণ ও রুপার সর্বশেষ বাজার দর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মানবপাচারের শিকার ২০ বাংলাদেশি নিহত

মাঠে বারবার লুটিয়ে পড়ার কারণ জানালেন বায়ার্ন তারকা মুসিয়ালা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন দিনের ব্যবধানে দুইবার মাঠে লুটিয়ে পড়ার ঘটনায় ফুটবল বিশ্বে বেশ উদ্বেগ ছড়িয়েছিল। বায়ার্ন মিউনিখের ২৩ বছর বয়সী জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা অবশেষে নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, তিনি একধরনের স্নায়বিক সমস্যায় ভুগছেন, যা চিকিৎসকদের পরীক্ষায় ‘অ্যাবসেন্স সেজার’ বা সাময়িক চেতনা হারানোর সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। তবে এই সমস্যাটি নিরাময়যোগ্য বলে আশ্বস্ত করেছেন তিনি।

মঙ্গলবার দ্বিতীয় বিভাগের দল হেইডেনহাইমের বিপক্ষে প্রীতি ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নামার পরপরই মুসিয়ালা হঠাৎ ঢলে পড়েন। সে সময় তাকে বেশ বিভ্রান্ত দেখাচ্ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের সঙ্গে তিনি মাঠ ছাড়েন। এর ঠিক তিন দিন আগে, গত শনিবার মিউনিখে ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তীব্র গরমে লাইপজিগের বিপক্ষে খেলার সময়ও তিনি একইভাবে মাঠে লুটিয়ে পড়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার বিষয়ে বিস্তারিত জানিয়ে মুসিয়ালা বলেন, এই স্নায়বিক সমস্যার কারণেই মাঝেমধ্যে সাময়িকভাবে চেতনা হারানোর মতো ঘটনা ঘটে। তবে এটি সহজেই সারিয়ে তোলা সম্ভব। তিনি ভক্তদের আশ্বস্ত করে লিখেছেন, বাইরে থেকে দেখতে বিষয়টি ভীতিকর মনে হলেও তার কাছে এটি এখন খুব সাধারণ একটি ঘটনা। বর্তমানে তিনি সেরা চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন এবং দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী।

এর আগে হেইডেনহাইমের ম্যাচ শেষে বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর মাক্স এবার্ল জানিয়েছিলেন, পুরো বিষয়টি সম্পর্কে ক্লাব কর্তৃপক্ষ অবগত রয়েছে এবং মুসিয়ালা নিজেই এ বিষয়ে বিস্তারিত কথা বলবেন। নিজের এই পরিস্থিতির জন্য ভক্তদের উদ্বেগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ফুটবল তারকা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

মাঠে বারবার লুটিয়ে পড়ার কারণ জানালেন বায়ার্ন তারকা মুসিয়ালা

আপডেট সময় : ০২:৪৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬