ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৬৪ দলের বিশ্বকাপ আয়োজন ‘দায়িত্বজ্ঞানহীন’ সিদ্ধান্ত: হাভিয়ের তেবাস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৪৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০৩০ সালের শতবর্ষী বিশ্বকাপ ফুটবল আসর ৬৪ দল নিয়ে আয়োজন করার বিষয়ে ফিফার সাম্প্রতিক আলোচনাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যায়িত করেছেন স্প্যানিশ ফুটবল লিগ ‘লা লিগা’র সভাপতি হাভিয়ের তেবাস। এই বিশেষ আসরটি স্পেন, পর্তুগাল ও মরক্কোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইতালির ক্রীড়া দৈনিক লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্তের সাথে আলাপকালে তেবাস ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ইনফান্তিনো এক দশক ধরে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা পরিচালনা করছেন, তবে যে ব্যবস্থার মাধ্যমে তিনি ক্ষমতায় রয়েছেন তাতে বড় ধরনের ত্রুটি বিদ্যমান। লা লিগা প্রধানের মতে, ফুটবলে ইনফান্তিনোর অধ্যায় এখন শেষের পথে।

ফুটবল ক্যালেন্ডার ও অতিরিক্ত ম্যাচের চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তেবাস বলেন, আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ত সূচি নিয়ে বারবার আপত্তি জানানো সত্ত্বেও ফিফা ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের পাঁয়তারা করছে। তিনি মনে করেন, ফুটবল খেলাটাকে মূলত ঘরোয়া লিগগুলোই বাঁচিয়ে রাখে।

তেবাস আরও বলেন, বিশ্বকাপের গুরুত্ব থাকলেও ফুটবল মানেই শুধু বিশ্বকাপ নয়। মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য পুরো ফুটবল-শিল্পকে ধ্বংস করা হচ্ছে, যা লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। তিনি জাতীয় দলের ম্যাচ কমিয়ে ঘরোয়া ফুটবলকে সুরক্ষা দেওয়ার ওপর জোর দিয়ে বলেন, ফিফা এসব না ভেবে একের পর এক দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত নিচ্ছে।

উল্লেখ্য যে, ২০৩০ বিশ্বকাপে স্পেন, পর্তুগাল ও মরক্কো মূল আয়োজক হলেও শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে প্যারাগুয়ে, উরুগুয়ে ও আর্জেন্টিনায় একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেই দলসংখ্যা বাড়িয়ে ৬৪ করার পরিকল্পনার কথা প্রথম প্রকাশ্যে আনেন ফিফা সভাপতি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

৬৪ দলের বিশ্বকাপ আয়োজন ‘দায়িত্বজ্ঞানহীন’ সিদ্ধান্ত: হাভিয়ের তেবাস

আপডেট সময় : ০৬:৪৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬