বিশ্বকাপে দল হিসেবে বাংলাদেশ অংশ না নিলেও বিশ্বমঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশটি। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগের দিন আয়োজিত সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বাংলাদেশের সমর্থকদের প্রতি তার কৃতজ্ঞতা ও মুগ্ধতার কথা জানিয়েছেন।
স্কালোনি বলেন, বাংলাদেশের মানুষদের ধন্যবাদ জানাই। তারা সবসময় আমাদের অবাক করে। এত দূরে থেকেও আর্জেন্টিনার সমর্থক হওয়াটা সত্যিই অবিশ্বাস্য। জার্সি গায়ে এত দূরের মানুষদের দেখতে সবসময়ই ভালো লাগে। তাদের আরও একটি আনন্দ দিতে পারলে আমরা খুশি হব।
চলমান বিশ্বকাপজুড়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনা আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কেড়েছে। আর্জেন্টিনার প্রতিটি জয়ের পর ঢাকার রাস্তায় মিছিল, আতশবাজি এবং আলবিসেলেস্তেদের জার্সিতে পুরো শহর ছেয়ে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। হাজার হাজার কিলোমিটার দূরের এসব আবেগঘন দৃশ্য স্কালোনিকেও গভীরভাবে নাড়া দিয়েছে।
এদিকে, আগামীকাল আটলান্টার মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে ফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে স্পেন টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে। সেই ফাইনালে পৌঁছাতে ইংল্যান্ডকে হারানোর লক্ষ্যেই মাঠে নামবে স্কালোনির শিষ্যরা।
রাজবাড়ীর পাংশা পৌরসভার বিষ্ণুপুর এলাকার একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে…
কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় ‘অগোছালো ও ত্রুটিপূর্ণ’ চিকিৎসা ব্যবস্থার দায়ে অভিযুক্ত ৭ স্বাস্থ্যকর্মীর জন্য…
নরসিংদীর রায়পুরায় মাদক ও অসামাজিক কর্মকাণ্ডমুক্ত সমাজ গঠন এবং শরীরচর্চায় মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এক…
মতিঝিলের ‘বাংলার বাণী’ ভবন দখলের অভিযোগের খবর প্রকাশের পর বাংলাদেশ যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ…
রাজধানীর অটোরিকশার বেপরোয়া চলাচল নিয়ে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি…
বাঙালি হিন্দু धर्मাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হচ্ছে শনিবার শুভ মহালয়া…
This website uses cookies.