কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় আজও ব্যথিত হন ফুটবলপ্রেমিরা। ২০২০ সালের ২৫শে নভেম্বর ৬০ বছর বয়সে মারা যান ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী এই মহাতারকা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতে এখন তার মৃত্যুর কারণ সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এ ঘটনায় ‘অগোছালো ও ত্রুটিপূর্ণ’ চিকিৎসা ব্যবস্থার দায়ে অভিযুক্ত ৭ স্বাস্থ্যকর্মীর জন্য সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড চেয়েছেন আর্জেন্টিনার আইনজীবীরা।
মস্তিষ্কে সফল অস্ত্রোপচারের মাত্র দুই সপ্তাহ পর বুয়েন্স আয়ার্সের উপকণ্ঠে তিগ্রের একটি ভাড়া বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এবং ফুসফুসে পানি জমে মারা যান ম্যারাডোনা। তার দায়িত্বে ছিল ব্যক্তিগত চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ এবং নার্সসহ একটি মেডিকেল টিম। তবে অভিযুক্ত চিকিৎসকরা অবহেলার সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ম্যারাডোনার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু আগে থেকে অনুমান করা সম্ভব ছিল না।
মামলার আইনজীবী পাত্রিসিও ফেরাই সমাপনী যুক্তিতর্কে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, চিকিৎসকদের চরম দায়িত্বজ্ঞানহীনতা ও বিশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে ম্যারাডোনা সম্পূর্ণ অসহায় অবস্থায় মৃত্যুর মুখে পতিত হয়েছিলেন। তারা চিকিৎসাবিজ্ঞানের মৌলিক নিয়ম ও পেশাগত কর্তব্য লঙ্ঘন করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে ‘দলো ইভেন্টুয়াল’ বা পরোক্ষ খুনের অভিযোগ আনা হয়েছে, যার অর্থ পরিণাম সম্পর্কে জেনেও সচেতনভাবে চরম ঝুঁকি নেয়া।
আইনজীবীরা ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকের জন্য সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড চেয়েছেন। এছাড়া বাকি ছয়জন চিকিৎসাকর্মী ও সমন্বয়কদের জন্য ৪ থেকে ১০ বছরের কারাদণ্ডের আর্জি পেশ করা হয়েছে। তদন্ত ও সাক্ষ্যপ্রমাণে বেরিয়ে এসেছে যে, ম্যারাডোনাকে কোনো হাসপাতাল বেড বা ডিফাইব্রেলেটরের মতো জীবনরক্ষাকারী সরঞ্জামবিহীন একটি বাড়িতে রাখা হয়েছিল। সহকারী আইনজীবী কোসমে ইরিবাররেন আদালতে বলেন, ম্যারাডোনার মৃত্যু হঠাৎ করে হয়নি, বরং এর স্পষ্ট লক্ষণ অনেক আগেই দেখা দিয়েছিল।
বিচার চলাকালীন আদালতে ম্যারাডোনার মৃতদেহের কিছু বেদনাদায়ক ছবি প্রদর্শন করা হয়, যা দেখে উপস্থিত তার তিন মেয়ে কান্নায় ভেঙে পড়েন। আগামী কয়েক দিন ধরে আইনজীবীদের যুক্তি উপস্থাপন চলবে এবং পরবর্তীতে আদালত এই ঐতিহাসিক মামলার চূড়ান্ত রায় ঘোষণা করবেন।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে আন্দোলনরত তরুণদের প্রতি সংহতি প্রকাশ করেছেন…
ভারতে রাজমিস্ত্রির কাজ শেষে অবৈধভাবে দেশে ফেরার পথে নেত্রকোণার দুর্গাপুর সীমান্ত থেকে তিনজনকে আটক করেছে…
চট্টগ্রামে অতিরিক্ত কমিশন ও হিসাবের অস্বচ্ছতার অভিযোগে ফুডপান্ডাকে সাত দিনের আলটিমেটাম দিয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি।…
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কলকাতার উদীয়মান ফ্যাশন ডিজাইনার অভিষেক নাইয়ার নতুন সংগ্রহ ‘শারদ অর্পণ’-এ মডেল হয়েছেন…
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের গোডাউন ভেঙে প্রায় ২০ লাখ টাকার নির্মাণসামগ্রী…
ইয়েমেনের হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১২ জন নিহত…
This website uses cookies.