Header Premium (728×90)

রায়পুরায় ম্যারাথন: অংশ নিলেন দেশ-বিদেশের প্রায় ১ হাজার দৌড়বিদ

নরসিংদীর রায়পুরায় মাদক ও অসামাজিক কর্মকাণ্ডমুক্ত সমাজ গঠন এবং শরীরচর্চায় মানুষকে উদ্বুদ্ধ করার প্রত্যয়ে এক বর্ণিল ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশ-বিদেশের প্রায় এক হাজার দৌড়বিদ অংশ নেন। দৌড়বিদদের উৎসাহ দিতে সড়কের দুই পাশে হাজারো উৎসুক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

শুক্রবার (৯ অক্টোবর) ভোরে রায়পুরা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রেললাইন-সংলগ্ন সড়ক ধরে আরশিনগর পর্যন্ত এ ম্যারাথন অনুষ্ঠিত হয়। এই আয়োজনকে ঘিরে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে ম্যারাথনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, তরুণ সমাজকে মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। নিজেরা সুস্থ থাকার পাশাপাশি একটি সুস্থ সমাজ প্রতিষ্ঠায় এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি আরও জানান, ক্রীড়ার সঙ্গে মানবিক কল্যাণকে যুক্ত করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে এই আয়োজনটি আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি দেশজুড়ে অংশগ্রহণের সুযোগ রেখে মেঘনা নদীতে নৌকাবাইচ আয়োজনেরও পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

এবারের রায়পুরা ম্যারাথনের একটি বিশেষ দিক হলো এর সামাজিক দায়বদ্ধতা। আয়োজকদের চ্যারিটি পার্টনার হিসেবে যুক্ত ছিল অরফান লাভ ফাউন্ডেশন। ম্যারাথনের নিবন্ধন ফির একটি অংশ এতিম শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ব্যয় করা হবে। এই মহৎ উদ্যোগের প্রতি সংহতি প্রকাশ করে অনেক দৌড়বিদ অতিরিক্ত ফি দিয়েও প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

ওসমানীনগরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৬

সিলেটের ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায়…

27 seconds ago

স্থানীয় সরকার নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের ডাক দিলেন চরমোনাই পীর

স্থানীয় সরকার নির্বাচনে ধোঁকাবাজ, চাঁদাবাজ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জন করে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করার…

13 minutes ago

মানব পাচার প্রতিরোধে বাংলাদেশ এখনো দ্বিতীয় ধাপে

মানব পাচার প্রতিরোধে বাংলাদেশ সরকারের সামগ্রিক তৎপরতা বাড়লেও দেশটি এখনো ন্যূনতম মানদণ্ড পুরোপুরি অর্জন করতে…

17 minutes ago

ঈশ্বরদীতে রান্নার ঝামেলা এড়াতে ড্যাগে রান্না মাংসে ঝুঁকছেন ক্রেতারা

পাবনার ঈশ্বরদীতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ড্যাগে রান্না করা গরুর মাংস। স্বাদ, ঝাল-মসলার বৈচিত্র্য…

21 minutes ago

নিউমুরিং টার্মিনাল নিয়ে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা সস্তা ও অমূলক: বাণিজ্যমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার চুক্তি নিয়ে সমালোচনাকে ‘সস্তা ও অমূলক’ বলেছেন…

24 minutes ago

সালথায় মুরগি নিয়ে বিরোধের জেরে গৃহবধূর লাশ উদ্ধার

ফরিদপুরের সালথায় পোষা মুরগি নিয়ে বিরোধের জেরে ডালিম বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে…

27 minutes ago

This website uses cookies.