ফাইনালের আগে যেন আরেক ফাইনাল। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় রাত একটায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে অবস্থিত এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও ফ্রান্স। গত কয়েক বছরের পরিসংখ্যানে এটি দল দুটির তৃতীয় গুরুত্বপূর্ণ লড়াই। এর আগে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০২৫ নেশন্স লিগের সেমিফাইনালে ফ্রান্সকে পরাজিত করেছিল স্পেন। সেই দুই হারের বদলা নিতে এবার মরিয়া হয়ে লড়বে ‘লে ব্লু’রা।
টুর্নামেন্টে এ পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে দারুণ ফর্মে থাকা ফ্রান্স এই লড়াইয়ে নামছে আত্মবিশ্বাসের তুঙ্গে। নকআউট পর্বে প্যারাগুয়ে ও মরক্কোর বিপক্ষে দাপুটে জয়ের পর দিদিয়ের দেশমের দলের আক্রমণভাগ নিয়ে বেশ আশাবাদী সমর্থকরা। কিলিয়ান এমবাপে, মাইকেল অলিজে ও উসমান দেম্বেলের ত্রয়ী পুরো টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত পারফর্ম করেছেন। অন্যদিকে, স্পেন তাদের পাঁচটি ম্যাচ জিতলেও এখনো নিজেদের সেরা ছন্দে ফিরতে পারেনি। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করলেও তাদের আক্রমণভাগ প্রত্যাশা অনুযায়ী ধারালো ছিল না। ফলে এবারের সেমিফাইনালটি লা রোজাদের জন্য একটি বড় পরীক্ষা হতে যাচ্ছে।
স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল, দানি ওলমো ও মিকেল ওইয়ারসাবালদের ওপর আজ গোল করার মূল দায়িত্ব থাকবে। কোচ লুইস দে লা ফুয়েন্তে আশা করছেন, এই গুরুত্বপূর্ণ ম্যাচে ইয়ামাল তার সেরাটা উপহার দেবেন। ফুটবল বিশ্লেষকদের মতে, এটি টুর্নামেন্টে উভয় দলের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা। সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ে স্পেন এগিয়ে থাকলেও, এবার ফ্রান্সকে জয়ের দৌড়ে কিছুটা এগিয়ে রাখছেন অনেকে।
স্পেন: উনাই সিমন, পেদ্রো পোরো, পাও কুবার্সি, এমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, লামিন ইয়ামাল, দানি ওলমো, অ্যালেক্স বায়েনা ও মিকেল ওইয়ারসাবাল।
ফ্রান্স: মাইক মেইনিয়ান, জুল কুন্দে, দায়ো উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকা দিন, কোনোয়ে, আদ্রিয়েন রাবিও, উসমান দেম্বেলে, মাইকেল অলিজে, দেজিরে দুয়ে এবং কিলিয়ান এমবাপে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার সম্ভাবনা ক্ষমতার…
ভারতের রাজধানী নয়াদিল্লিতে জাতীয় পতাকা নিয়ে মিছিল করার উদ্যোগের মধ্যে ককক্রোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা…
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,…
গাইবান্ধার সাদুল্লাপুরে গোয়ালঘর নির্মাণ নিয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাই আজিজুল হক…
দিল্লিতে 'লেহরা দো তিরঙ্গা' মিছিলে যোগ দেওয়ার ঠিক আগে তেলাপোকা জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে…
ক্রিকেটের নতুন ফরম্যাট টেস্ট টুয়েন্টি আসছে। ছেলে ও মেয়েদের সমন্বয়ে এক দিনে ৮০ ওভারের এই…
This website uses cookies.