Header Premium (728×90)

Categories: জাতীয়

গোয়ালঘর নিয়ে বিরোধ: বড় ভাইয়ের পিটুনিতে ছোট ভাইয়ের মৃত্যু, গাইবান্ধায় চাঞ্চল্য

গাইবান্ধার সাদুল্লাপুরে গোয়ালঘর নির্মাণকে কেন্দ্র করে বড় ভাইয়ের বাঁশের লাঠি ও ইটের আঘাতে ছোট ভাই আজিজুল হক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে উপজেলার ইসবপুর পশ্চিমপাড়া গ্রামের আজিজুলের সঙ্গে তার বড় ভাই জসিজল হক ডিপটির গোয়ালঘর নির্মাণ নিয়ে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে জসিজল হক বাঁশের লাঠি ও ইট দিয়ে ছোট ভাই আজিজুলকে মারধর করেন।

মারধরের পর স্থানীয় লোকজন আজিজুলকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরদিন শুক্রবার গাইবান্ধার পুলিশ সুপার জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও ‘প্রজাতন্ত্র’ ধারণার ঐতিহাসিক পর্যালোচনা

স্বাধীনতার পর বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর, সংবিধান প্রণয়ন প্রক্রিয়ার সীমাবদ্ধতা এবং রাষ্ট্রীয় পরিসরে বাংলা ভাষার…

3 minutes ago

নিলয়-হিমির ‘প্রথম প্রেমের গল্প’ পাকিস্তানি নাটকের নকল: অভিযোগ

তানভীর তন্ময় পরিচালিত বাংলাদেশি নাটক ‘প্রথম প্রেমের গল্প’ পাকিস্তানি ধারাবাহিক ‘শেইদাই’ থেকে গল্প হুবহু নকলের…

16 minutes ago

সৌদিগামী ১০৭ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর বিধিনিষেধের কারণে ঢাকা-সৌদি রুটে ১০৭টি ফ্লাইট ব্যাহত হয়েছে, যা ১৬…

39 minutes ago

জুলাই জাতীয় সনদের এক বছর: রাজনৈতিক সমঝোতায় এখনো রয়ে গেছে মতপার্থক্য

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পূর্ণ হলো আজ। রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের লক্ষ্যে তৈরি এই…

42 minutes ago

নোয়াখালীর সেনবাগে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালীর সেনবাগে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে…

1 hour ago

বাংলাদেশ ফুটবল লিগে মোহামেডান ও কিংসের জয়যাত্রা অব্যাহত

বাংলাদেশ ফুটবল লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে জয় তুলে নিয়েছে মোহামেডান এসসি ও বসুন্ধরা কিংস। মানিকগঞ্জে…

1 hour ago

This website uses cookies.