সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলার ঘটনার পর দেশটিতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর ফলে ঢাকা-সৌদি আরব রুটে আকাশপথে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত এই রুটে মোট ১০৭টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ১৬ হাজার ৬২০ জন যাত্রীর ওপর।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্যানুযায়ী, এই ১০৭টি ক্ষতিগ্রস্ত ফ্লাইটের মধ্যে ৪৪টি সরাসরি এবং ৬৩টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৪টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট রয়েছে।
ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ার কারণে সংশ্লিষ্ট যাত্রীদের ভ্রমণ নিয়ে চরম অনিশ্চয়তা ও ভোগান্তি তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের দুর্ভোগ কমাতে এবং ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণের জন্য বেবিচক কাজ করছে। একই সঙ্গে সংস্থাটি সৌদি আরবের বর্তমান পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।
এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন মাথায় গুরুতর চোট পেয়েছেন চেলসি গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ঘটনার…
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, এটি আমাদের জন্য বড়…
চাঁদপুরের মতলব উত্তরে হাসনেহেনা আক্তার নামে তিন সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে তার…
কলকাতার মানিকতলায় চোরবাগান পূজামণ্ডপে বৃষ্টির সময় হুড়োহুড়ি করে বের হওয়ার সময় পদপিষ্ট হয়ে ১৮ জনের…
একটি ভাইরাল ভিডিওর প্রেক্ষিতে মাছরাঙা টেলিভিশনের দুঃখ প্রকাশে সন্তুষ্ট নন অভিনেত্রী পরীমণি। তিনি নিজের মানসিক…
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে পাঁচ বিরোধী নেতা একটি অনাক্রমণ চুক্তিতে স্বাক্ষর করেছেন।…
This website uses cookies.