Header Premium (728×90)

Categories: জাতীয়

নোয়াখালীর সেনবাগে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে আফরিয়া সুলতানা প্রিয়া (১৪) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শায়েস্তানগর গ্রামের হাজী এমরাত আলী মিয়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত প্রিয়া ওই বাড়ির মো. আবুল কাশেম ড্রাইভারের মেয়ে এবং স্থানীয় শিবপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে প্রিয়ার মা বিলকিস আক্তার তার ছোট ছেলেকে নিয়ে স্থানীয় ছমির মুন্সির হাট বাজারে যান। বিকেল সাড়ে চারটার দিকে বাড়িতে ফিরে তিনি বসতঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি মই দিয়ে ঘরের ভেতর উঁকি দেন। এ সময় মেয়েকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের বাসিন্দারা ছুটে এসে পুলিশে খবর দেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে মায়ের ওপর অভিমান করে প্রিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ওসি হযরত আলী মিলন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

খাঁটি মধু নাকি চিনির সিরাপ? চেনার উপায় কী?

ফেনীর আবাসিক হোটেলে ভেজাল মধু তৈরির ঘটনার প্রেক্ষিতে ড. আফিফা খাতুন মধুর বিশুদ্ধতা যাচাইয়ের বৈজ্ঞানিক…

5 minutes ago

মরিনহোর কৌশলে রোমার বিপক্ষে ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ

রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদকে জয় এনে দিলেন কোচ হোসে মরিনহো।…

16 minutes ago

রমনা কালীমন্দিরে রিজভী: সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে

রাজধানীর রমনা কালীমন্দির পরিদর্শনে গিয়ে ধর্মীয় পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার…

40 minutes ago

ইস্তাম্বুলে ৮০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যায় নিহত ৪

তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় চারজনের প্রাণহানি ঘটেছে। ১৯৪২ সালের পর শহরটিতে…

44 minutes ago

দীর্ঘ বিরতির পর পর্দায় রশমি দেশাই, জানালেন কেন দূরে ছিলেন

টেলিভিশন থেকে তিন-চার বছরের বিরতির পর স্টার প্লাসের ‘সায়োনি’ ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় ফিরেছেন রশমি…

56 minutes ago

আজকের খেলার সূচি: বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে ও ইউরোপীয় ফুটবলের লড়াই

ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ ও জিম্বাবুয়ের প্রথম ওয়ানডে ম্যাচটি আজ সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে সরাসরি দেখা…

1 hour ago

This website uses cookies.