Header Premium (728×90)

১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন, স্বপ্নভঙ্গ ফ্রান্সের

চলমান বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ফ্রান্সকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে পরাজিত করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠল স্পেন। ২০১০ সালের পর এটি তাদের প্রথমবার শিরোপা নির্ধারণী মঞ্চে ওঠা।

ম্যাচের শুরু থেকেই স্পেন দাপট দেখানোর চেষ্টা করে। নবম মিনিটে ওলমো ফ্রান্সের বক্সের সামনে একটি ফ্রি কিক আদায় করে নেন। বায়েনা কিক নিলেও তা ফ্রান্সের রক্ষণদেয়ালে বাধা পায়। অন্যদিকে ১৪ মিনিটে ফ্রান্স একটি দারুণ সুযোগ তৈরি করেছিল। কাউন্টার অ্যাটাক থেকে এমবাপে দ্রুত বল নিয়ে বক্সে ঢুকে পড়লে স্পেনের রক্ষণভাগের খেলোয়াড় পোরো, কুবারসি ও লাপোর্তে তাকে রুখে দেন।

ম্যাচের ২০ মিনিটে স্পেন পেনাল্টি পায়। কুকুরেয়ার ক্রস বুক দিয়ে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টায় ব্যর্থ হন ফরাসি লেফটব্যাক দিনিয়ে। তার সামনে থাকা লামিন ইয়ামালকে ফাউল করে বসলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। উল্লেখ্য, ১৯ বছর ও ১ দিন বয়সী ইয়ামাল বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে পেনাল্টি আদায় করে নিলেন। ২৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মিকেল ওয়ারসাবাল। রিয়াল সোসিয়েদাদের এই তারকার শট ফরাসি গোলরক্ষক মাগনিয়ঁ ঠিক দিকে ডাইভ দিলেও বল জালে জড়ানো আটকাতে পারেননি।

পিছিয়ে পড়ার পর ফ্রান্সের বিপদ আরও বেড়ে যায় যখন দলের সেন্টার ব্যাক সালিবা ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন। ২৯তম মিনিটে দিদিয়ের দেশম বাধ্য হয়ে ম্যাক্সেন্স লাক্রোয়াকে বদলি হিসেবে মাঠে নামান। ৩৬ মিনিটে স্পেন আবারও ফ্রান্সের রক্ষণভাগে আতঙ্ক ছড়ায়। বায়েনা দূরপাল্লার একটি ক্রস নিয়ন্ত্রণে নিলে গোলরক্ষক মাইগনান তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু স্প্যানিশ ফরোয়ার্ড শট নেওয়ার মুহূর্তে অফসাইডের বাঁশি বাজে। পরের মিনিটে ফ্রান্সের বারকোলা বক্সের বাইরে থেকে ডানপায়ের বাঁকানো শট নিলেও বল গোলবারের অনেক উপর দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত স্পেনের রক্ষণভাগ অটুট থাকায় জয় নিয়ে মাঠ ছাড়ে লা রোজারা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

আদালতের রায় লেখায় এআই ব্যবহারের সুযোগ নেই: প্রধান বিচারপতি

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে আদালতের রায় লেখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান…

3 minutes ago

চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু

পরিবহন শ্রমিকদের মারধরের প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও সড়কে অবৈধ ইজিবাইক চলাচল বন্ধের দাবিতে চুয়াডাঙ্গায়…

16 minutes ago

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, কমল রৌপ্যের দরও

দেশের বাজারে তেজাবি স্বর্ণ ও রৌপ্যের দাম কমে যাওয়ায় নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স…

32 minutes ago

লাউয়াছড়ায় ছাড়া ৯ লজ্জাবতী বানরের ৭টিই মৃত, গবেষণায় উদ্বেগজনক চিত্র

লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা বেঙ্গল লজ্জাবতী বানর নিয়ে করা নতুন এক গবেষণায় উদ্বেগজনক চিত্র…

42 minutes ago

সপ্তাহের শুরুতেই দেশের বাজারে কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার গহনার দাম কমানো হয়েছে। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি…

48 minutes ago

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিমি যানজট, অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংস্কারকাজের কারণে সৃষ্ট ৪০ কিলোমিটার দীর্ঘ যানজটে আটকে থেকে অ্যাম্বুলেন্সেই প্রাণ হারিয়েছেন আমিরুন্নেছা…

51 minutes ago

This website uses cookies.