Header Premium (728×90)

Categories: রাজনীতি

ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগের বিষয়টি কোনো অধ্যায়ের সমাপ্তি নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি মনে করেন, এই পদত্যাগের মধ্য দিয়ে ইশরাকের সামনে আরও বৃহত্তর রাজনৈতিক দায়িত্ব পালনের পথ উন্মোচিত হতে পারে। সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

মাহদী আমিন বর্তমানে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি ইশরাক হোসেনের পদত্যাগের খবরটি জানতে পারেন। তিনি জানান, ইশরাক হোসেনের সঙ্গে তার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং রাজপথের আপসহীন লড়াইয়ের অন্যতম মুখ হিসেবে ইশরাকের ভূমিকা ও তার গৌরবোজ্জ্বল পারিবারিক ঐতিহ্যের কথা সবারই জানা। বিএনপির ইয়ুথ এনগেজমেন্ট, ডিপ্লোমেটিক যোগাযোগ, সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যম সংশ্লিষ্ট নানা বিষয়ে তাদের একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। মাহদী আমিন বলেন, জাতীয়তাবাদী আদর্শ ও দেশপ্রেমকে ইশরাক যেভাবে নিজের বিশ্বাসে ধারণ করেন, তা অনন্য।

ইশরাক হোসেনের সাম্প্রতিক কাজের পদ্ধতি নিয়ে প্রশ্ন বা মতভিন্নতা থাকতে পারে বলে স্বীকার করলেও মাহদী আমিন জোর দিয়ে বলেন, যে উদ্যোগকে কেন্দ্র করে আলোচনার সৃষ্টি হয়েছে, তার লক্ষ্য, নৈতিকতা ও যৌক্তিকতা নিয়ে কোনো দ্বিধার অবকাশ নেই। তিনি আরও বলেন, প্রতিমন্ত্রীর পদ বা পদত্যাগপত্র দিয়ে ইশরাক হোসেনের রাজনৈতিক পরিচয় কিংবা আত্মত্যাগকে পরিমাপ করা সম্ভব নয়। সাময়িক সিদ্ধান্তের চেয়ে দল, দেশ ও মানুষের কল্যাণে তার অবদান অনেক বেশি অর্থবহ।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, জনগণের সরকারের বার্তা এখানে স্পষ্ট। প্রধানমন্ত্রীর আস্থাভাজন একজন তরুণ নেতার জনবান্ধব উদ্যোগের বাস্তবায়নে কোনো বিতর্কের অবকাশ থাকলে সেখানে জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। রাষ্ট্র বিনির্মাণের যাত্রায় সরকারের প্রতিটি পর্যায়ে দায়বদ্ধতার এই ধারা বজায় থাকবে বলে তিনি বিশ্বাস করেন।

পরিশেষে মাহদী আমিন লেখেন, ইশরাক হোসেনের এই পদত্যাগ মোটেই কোনো অধ্যায়ের সমাপ্তি নয়। বরং আত্মোপলব্ধি, সংশোধনী ও গণমানুষের ভালোবাসায় সামনে তার জন্য আরও বৃহত্তর ও গণমুখী রাজনৈতিক দায়িত্বের পথ উন্মোচিত হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

আফগান পেসারদের তোপে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তানের পেসারদের তোপে পড়ে মাত্র ২৮ রানে ৪ উইকেট হারিয়ে…

19 minutes ago

পূজামণ্ডপে পুলিশের পোশাক পরে গান, এএসআই উদয়ন ফারুক প্রত্যাহার

সিলেট নগরের আখালিয়ায় পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় পুলিশের পোশাক পরে গান গেয়ে সমালোচনার মুখে…

53 minutes ago

বিজয়া দশমীতে ব্রাহ্মণবাড়িয়ায় সিঁদুর খেলায় মেতে উঠলেন হিন্দু নারীরা

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মেতে ওঠেন হিন্দু সম্প্রদায়ের নারীরা। বুধবার দেবী দুর্গার বিদায়ের দিনে…

2 hours ago

ডেঙ্গুতে আরো সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৭৩ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর…

4 hours ago

সিরাজগঞ্জের কাজীপুরে ইয়াবা ও হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জের কাজীপুরে পুলিশের অভিযানে ৭৩ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।…

4 hours ago

প্রধানমন্ত্রীর সঙ্গে অসদাচরণ, রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার

প্রধানমন্ত্রীর সঙ্গে অসদাচরণের অভিযোগে রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত…

4 hours ago

This website uses cookies.