টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর আফগানিস্তানের নিয়ন্ত্রিত পেস বোলিংয়ের মুখে পড়ে বড় ধরনের ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়েছে বাংলাদেশ। ইনিংসের শুরু থেকেই আফগান বোলারদের তোপে টপ অর্ডার ব্যাটাররা সাজঘরে ফিরেছেন। দ্বিতীয় ওভারে ইয়ামিন আহমদজাইয়ের জোড়া আঘাতে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার দ্রুত আউট হন। তানজিদ ১ রান এবং সৌম্য কোনো রান না করেই বিদায় নেন।
দলের শুরুর এই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন নাজমুল হোসেন শান্ত ও সাইফ হাসান। তবে সপ্তম ওভারে আজমতউল্লাহ ওমরজাই বোলিংয়ে এসে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি আফগানিস্তানের হাতে তুলে দেন। ওই ওভারের চতুর্থ বলে ১৫ রান করা শান্তকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন ওমরজাই। এরপর ওভারের শেষ বলে অধিনায়ক তাওহীদ হৃদয়কে কট অ্যান্ড বোল্ড করে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরান তিনি।
পাওয়ারপ্লের প্রথম ১০ ওভারে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে মাত্র ৩৮ রান তুলতে সমর্থ হয়। পাওয়ারপ্লে শেষ হওয়ার পর সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন ধীরগতিতে রান তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ১৩ ওভার শেষে ড্রাঙ্কস বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৩ রান, যেখানে দলের রান রেট ৩.৩০।
ইয়ামিন আহমদজাইয়ের ওভারের টানা দুই বলে তানজিদ হাসান তামিম (১) ও সৌম্য সরকার (০) সাজঘরে ফেরার পর দলের হাল ধরার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও সাইফ হাসান। তবে ৭ম ওভারে বোলিংয়ে এসে ম্যাচ পুরো আফগানদের নিয়ন্ত্রণে নিয়ে যান আজমতউল্লাহ ওমরজাই।
১৩ ওভার শেষে ড্রাঙ্কস বিরতির সময় বাংলাদেশের সংগ্রহ ৪৩/৪ (রান রেট: ৩.৩০)।
যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকির মুখে ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী…
কক্সবাজার সমুদ্রসৈকতের হিমছড়ি পয়েন্টে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও দুজন পর্যটক…
বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি কাজী ইব্রাহিম এক পডকাস্টে মন্তব্য করেছেন যে, ১৯২৪ সালে খেলাফতের অবসানের…
সকল ধর্মের মানুষের জন্য সমান নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষে একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান…
সরকারের সাত মাসের শাসনামলে রাজনৈতিক অপরিপক্বতা ও অদূরদর্শী নেতৃত্বের কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলে…
যশোরের শার্শায় পুলিশের অভিযানে ১৮টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেলসহ আলাউদ্দীন নামে এক ব্যক্তিকে আটক…
This website uses cookies.