সিলেট নগরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকাকালীন পুলিশের পোশাক পরিহিত অবস্থায় পূজামণ্ডপে গান গাওয়ার ঘটনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) উদয়ন ফারুককে প্রত্যাহার করা হয়েছে। তাকে জালালাবাদ থানা থেকে সরিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট থানার সহকারী কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (১৯ অক্টোবর) রাতে নগরের ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এএসআই উদয়ন ফারুক। ওই সময়ে পূজা উদ্যাপন পরিষদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি পুলিশের ইউনিফর্ম পরেই মঞ্চে উঠে গান পরিবেশন করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এএসআই ফারুকের গান গাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওটিতে তাকে জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের ‘ওরে ওরে হাওয়ারে’ গানটি পুলিশের পোশাক পরা অবস্থায় গাইতে দেখা যায়। ভিডিওটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসার পর তার বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. সাইফুল ইসলাম জানান, সরকারি দায়িত্বে থাকাকালীন অন্য কোনো কাজে জড়িয়ে পড়া দায়িত্বের অবহেলার শামিল। তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার পর তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এছাড়া জালালাবাদ থানার সহকারী কমিশনারকে (এসি) ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
সকল ধর্মের মানুষের জন্য সমান নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষে একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান…
সরকারের সাত মাসের শাসনামলে রাজনৈতিক অপরিপক্বতা ও অদূরদর্শী নেতৃত্বের কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলে…
যশোরের শার্শায় পুলিশের অভিযানে ১৮টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেলসহ আলাউদ্দীন নামে এক ব্যক্তিকে আটক…
টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তানের পেসারদের তোপে পড়ে মাত্র ২৮ রানে ৪ উইকেট হারিয়ে…
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মেতে ওঠেন হিন্দু সম্প্রদায়ের নারীরা। বুধবার দেবী দুর্গার বিদায়ের দিনে…
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর…
This website uses cookies.