ঢাকা ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নাহিদের তীব্র নিন্দা লিটনের দুর্দান্ত ক‍্যাচে ভাঙল আফগানিস্তানের প্রতিরোধ জুটি আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশনের সুযোগ নেই: ডা. জাহেদ উর রহমান এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট, নির্ধারিত দামের চেয়ে বেশি রাখছেন বিক্রেতারা প্রবাসীদের সেবায় বিশেষ সুবিধা নিশ্চিত করতে আসছে ‘প্রবাসী কার্ড’ কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু রিয়াদে হুতিদের টানা তৃতীয় দিনের ক্ষেপণাস্ত্র হামলা নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ ও আটক ইরানের নেতৃত্ব নিয়ে বেশি বাড়াবাড়ি করে ফেলেছি: ডনাল্ড ট্রাম্প ডারবান টেস্টের শেষ দিনে জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া

৭১-এর রূপে ফিরেছে একটি দল, মুখোশ উন্মোচনের আহ্বান তারেক রহমানের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:২৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর ২টার পর ঢাকা থেকে সড়কপথে ফেনীর পরশুরামে পৌঁছান তিনি এবং উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত জনতা ও বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি রাজনৈতিক দলের কঠোর সমালোচনা করে বলেন, দলটি ১৯৭১ সালের রূপে আবারও ফিরে গেছে। তিনি অভিযোগ করেন, ওই রাজনৈতিক দলের নেতা-কর্মীরা মা-বোনদের ইজ্জত হরণ ও হত্যার মতো অরাজকতায় মেতে উঠেছে। তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, এখন সময় এসেছে এদের মুখোশ উন্মোচনের।

প্রধানমন্ত্রী আরও বলেন, একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের কর্মকাণ্ডে শুধু দেশের নয়, বহির্বিশ্বেও বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, অথচ তারা অন্যদের নসিহত করে বেড়াচ্ছে। বিভ্রান্তি থেকে দেশকে বাঁচাতে হলে ১৯৭১ ও ১৯৮৬ সালে ওই রাজনৈতিক দলের ভূমিকা কী ছিল, তা আবারও জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, একটি জনবহুল দেশে রাজনৈতিক দলের দুষ্ট লোকজন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে এবং সেটিকে পুঁজি করে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে। দেশের উন্নয়ন ব্যাহত হলে এর দায়ভার তাদেরই নিতে হবে। তিনি স্পষ্ট করেন যে, বিএনপি সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

নাম উল্লেখ না করে ওই রাজনৈতিক দলের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দয়া করে আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন। তিনি উল্লেখ করেন, ১৭ বছর স্বৈরাচার সরকার জনগণের কণ্ঠরোধ করে অধিকার বঞ্চিত করেছিল। ১২ ফেব্রুয়ারি জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গিয়ে সেই অধিকার ফিরিয়ে দিয়েছে। অরাজকতা ও ষড়যন্ত্রকারীদের কঠোর জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দল যার যার, দেশটা সবার। গণতন্ত্র অব্যাহত রাখতে উন্নয়নের পাশাপাশি অপপ্রচার রোধেও জনগণকে সজাগ থাকতে হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

৭১-এর রূপে ফিরেছে একটি দল, মুখোশ উন্মোচনের আহ্বান তারেক রহমানের

আপডেট সময় : ০৪:২৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬