আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সর্বস্তরের জনগণকে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার গুলিস্তান এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হয়।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির নেতৃত্ব দেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। রাজধানীর গোলাপ শাহ মাজার মসজিদ থেকে লিফলেট বিতরণ শুরু হয়ে গুলিস্তানের বিভিন্ন এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় লিফলেট বিতরণ-পূর্ব একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. হেলাল উদ্দিন বিএনপির তীব্র সমালোচনা করে বলেন, একই দিনে দুটি নির্বাচন হলেও বিএনপি ক্ষমতার জন্য একটি মেনে নিলেও সংস্কারের জন্য অন্যটি মেনে নেয়নি। তিনি অভিযোগ করেন, রাষ্ট্র সংস্কারের অনীহার কারণেই বিএনপি দেশের প্রায় ৭০ শতাংশ জনগণের গণভোটের রায়কে উপেক্ষা করেছে। রাষ্ট্র সংস্কার হলে দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণ বন্ধ হয়ে যাওয়ার ভয়ে বিএনপি 'জুলাই সনদ' বাস্তবায়ন না করে ফ্যাসিবাদের পুরোনো পথেই যাত্রা শুরু করেছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বিএনপির অতীত অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে জামায়াত নেতা বলেন, একসময় বিএনপি বলেছিল ‘পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়’। কিন্তু পরবর্তীতে তাদেরই তত্ত্বাবধায়ক সরকারের জন্য দীর্ঘ আন্দোলন করতে হয়েছে। আজ ক্ষমতার জোরে তারা গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করলেও, একদিন বিএনপিকেই এই জুলাই সনদের দাবিতে রাজপথে আন্দোলন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহজে মেনে না নিয়ে তারা যেভাবে নিজেদের ও দেশের ক্ষতি করেছিল, একইভাবে এখন জুলাই সনদ বাস্তবায়ন না করে ক্ষতি করছে।
ড. হেলাল উদ্দিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয় নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হলেও অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রীদের দায়িত্ব পালনে মরিয়া হয়ে উঠেছেন। নিজের ব্যর্থতা আড়াল করে অন্য মন্ত্রীদের পক্ষে সংসদে ও বাইরে বক্তব্য দিয়ে তিনি নিজেকে ‘সবজান্তা সর্বমন্ত্রী’ হিসেবে উপস্থাপন করছেন, যা জাতির কাছে তাকে হাস্যরসে পরিণত করেছে।
তিনি ঢাকাবাসীকে আগামী শনিবার মতিঝিল শাপলা চত্বর থেকে চট্টগ্রাম অভিমুখে শুরু হতে যাওয়া লংমার্চে যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের এই ৬ দফা দাবি জনগণের স্বার্থে ঘোষিত হয়েছে। সরকার সংসদে এসব দাবি না মানলে রাজপথেই তা আদায় করা হবে।
লিফলেট বিতরণের সময় ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসান, শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবীবসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.