Header Premium (728×90)

ট্রান্সফর্মার চুরির মামলা না নেওয়ায় মতলব উত্তরের ওসিকে আদালতের শোকজ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির ঘটনায় মামলা না নেওয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন আদালত। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ এই আদেশ দেন। আগামী ৮ সেপ্টেম্বর ওসিকে সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় সংবাদপত্রে ‘মতলব উত্তরে ট্রান্সফর্মার চুরির হিড়িক’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। বিষয়টি আমলে নিয়ে আদালত চুরি প্রতিরোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) এবং মতলব উত্তর থানার ওসিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম একটি প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত দুই মাসে মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকায় ২৫টি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে ২২টি চুরির ঘটনায় মামলা করার জন্য থানার ওসির কাছে লিখিত আবেদন জানানো হলেও পুলিশ কোনো মামলা নথিভুক্ত করেনি। আদালতের আদেশ পাওয়ার পূর্ব পর্যন্ত এই নিষ্ক্রিয়তা বজায় ছিল বলে প্রতিবেদনে উঠে আসে।

এতে গভীর অসন্তোষ প্রকাশ করে আদালত পর্যবেক্ষণ দেন যে, বিদ্যুতের মতো একটি জরুরি সেবার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি হওয়া একটি ধর্তব্য অপরাধ। এ ধরনের ঘটনায় মামলা করে চুরি ঠেকাতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি ছিল। একের পর এক চুরি হওয়া সত্ত্বেও মামলা রুজু না করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা না নিয়ে পুলিশের নিষ্ক্রিয় থাকা অত্যন্ত গুরুতর বিষয় বলে মন্তব্য করেন আদালত।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত দুই মাসে মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকা থেকে একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মার চুরি হয়ে যাচ্ছে। এর ফলে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে, যা সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তিতে ফেলেছে। ধারাবাহিক এই চুরির ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ায় চোরচক্র আরও বেশি বেপরোয়া হয়ে উঠছে বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে জাতিসংঘে চারটি প্রস্তাব দিয়েছেন…

5 minutes ago

হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির পূর্ণ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ অব্যাহত রাখবে ইরান বলে জানিয়েছেন ইরানের…

23 minutes ago

রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই সম্মিলনের থিম সং গাইলেন আরিফ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় অ্যালামনাই সম্মিলন ২০২৬-এর থিম সং ‘প্রিয় মতিহার’-এ কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী…

34 minutes ago

হরমুজ প্রণালি খুলে দিতে জাতিসংঘে ৮০ দেশের যৌথ আহ্বান

হরমুজ প্রণালি দ্রুত খুলে দিয়ে নৌ চলাচল স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে ৮০টি দেশ। একই সঙ্গে…

53 minutes ago

ব্যালন ডি’অর ২০২৬: রদ্রির পছন্দের ৬ নাম, নেই মেসি-এমবাপ্পে

২০২৪ সালের ব্যালন ডি’অর বিজয়ী রদ্রি ২০২৬ সালের ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের জন্য নিজের…

58 minutes ago

মাদক নিয়ন্ত্রণে ছাড় নয়, জনগণের সহযোগিতা চাইলেন সমাজকল্যাণ মন্ত্রী

মাদক নিয়ন্ত্রণে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে একা সফল হওয়া সম্ভব নয়, সমাজের সর্বস্তরের মানুষের…

1 hour ago

This website uses cookies.