ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর ২০২৬-এর জন্য নিজের পছন্দের ছয়জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছেন ২০২৪ সালের বিজয়ী রদ্রি। আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তবে রদ্রির এই তালিকায় চমকপ্রদভাবে বাদ পড়েছেন কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি, হ্যারি কেইন এবং উসমান দেম্বেলের মতো বিশ্বসেরা তারকারা।
স্প্যানিশ রেডিও অনুষ্ঠান ‘পার্তিজাদো দে কোপ’-এ রদ্রি তার পছন্দের তালিকা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেছেন, এবারের ব্যালন ডি’অর একজন স্প্যানিশ খেলোয়াড়ের হাতে উঠুক। নিজের পছন্দের ছয়জনের মধ্যে তিনি নিজেকেও রেখেছেন। তার মনোনীত অন্য খেলোয়াড়রা হলেন মার্ক কুকুরেয়া, পাউ কুবারসি, ফাবিয়ান রুইজ, লামিনে ইয়ামাল ও ফেরান তোরেস।
রদ্রি বলেন, ‘আমি সত্যিই চাই একজন স্প্যানিশ খেলোয়াড় এটি জিতুক। আমাদের মধ্যে ছয়জন আছে; কুকুরেয়া, কুবারসি, রদ্রি, রুইজ, ইয়ামাল ও তোরেস।’ তিনি প্রত্যেকের ব্যালন ডি’অর জেতার পক্ষে যুক্তিও তুলে ধরেন। রদ্রির মতে, ফাবিয়ান রুইজ সবচেয়ে বেশি শিরোপা জিতেছেন। ১৯ বছর বয়সী পাউ কুবারসির অর্জন তাকে মুগ্ধ করেছে। গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে ফেরান তোরেসের অবদানও তিনি বিশেষভাবে উল্লেখ করেন। নিজের ক্ষেত্রে রদ্রি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার বিষয়টি তুলে ধরেন এবং লামিনে ইয়ামালকে ‘অসাধারণ’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি প্রশ্ন রাখেন, ‘আপনারা কি মনে করেন না, তাদের প্রত্যেকেরই ব্যালন ডি’অর জেতার সত্যিকারের যুক্তি আছে?’
রদ্রির এই তালিকায় ইউরোপীয় ফুটবলের বেশ কয়েকজন আলোচিত তারকার নাম না থাকায় অনেকেই বিস্মিত হয়েছেন। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, হ্যারি কেইন, খভিচা কাভারাতস্কেলিয়া ও লিওনেল মেসি—কেউই তার ব্যক্তিগত পছন্দের তালিকায় নেই। তবে শেষ পর্যন্ত একজনই বিজয়ী হবে উল্লেখ করে রদ্রি বলেন, ‘শেষ পর্যন্ত একজনই বিজয়ী হবে। আর সৌভাগ্যবশত, ভোট দেয়ার দায়িত্ব আমার নয়!’
এমবাপ্পে ও লামিনে ইয়ামালের নিজেদের বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে দাবি করার বিষয়টিকেও ইতিবাচকভাবে দেখছেন রদ্রি। তার ভাষায়, ‘তারা নিজেদের বিশ্বের সেরা মনে করে, এটা আমার কাছে দারুণ একটি বিষয়।’
এদিকে, বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন রদ্রি। তিনি বলেন, ‘এবার আমাকে সবচেয়ে বেশি অবাক করা খেলোয়াড় রাফিনহা, অন্য অনেকের চেয়ে বেশি।’
২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া ব্যালন ডি’অর পুরস্কার অনুষ্ঠানে রদ্রি উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ফলাফল যা-ই হোক, তিনি অনুষ্ঠানে যাবেন। উল্লেখ্য, ২০২৪ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদ অংশ নেয়নি, কারণ তারা আগে থেকেই জানতে পেরেছিল যে তাদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র পুরস্কারটি পাচ্ছেন না। সেই পুরস্কার শেষ পর্যন্ত রদ্রির হাতেই উঠেছিল।
বারিধারায় ফুটপাতে নির্মাণশ্রমিক মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে ৯ লাখ টাকায়…
বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে ১৩২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের (জেসিএসসি) সমাপনী ও সনদপত্র…
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে জাতিসংঘে চারটি প্রস্তাব দিয়েছেন…
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির পূর্ণ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ অব্যাহত রাখবে ইরান বলে জানিয়েছেন ইরানের…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় অ্যালামনাই সম্মিলন ২০২৬-এর থিম সং ‘প্রিয় মতিহার’-এ কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী…
হরমুজ প্রণালি দ্রুত খুলে দিয়ে নৌ চলাচল স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে ৮০টি দেশ। একই সঙ্গে…
This website uses cookies.