হরমুজ প্রণালি দ্রুত খুলে দিয়ে আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক করার জন্য ইরান ও তাদের মিত্র হুতি গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছে ৮০টি দেশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এই দেশগুলোর পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি পাঠ করেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ বিন রশিদ আল জায়ানি।
বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, হরমুজ প্রণালিতে ইরানের বর্তমান কর্মকাণ্ড আন্তর্জাতিক নিরাপত্তা এবং নৌ চলাচলের অধিকার ও স্বাধীনতার জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে। দেশগুলো সতর্ক করে বলেছে যে, এই পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। কোনো ধরনের বিলম্ব ছাড়াই নৌ চলাচলের অধিকার ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক নীতিমালা পূর্ণাঙ্গভাবে পুনঃপ্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে এই বিবৃতিতে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত। মধ্যপ্রাচ্যের বিশাল পরিমাণ তেল ও গ্যাস নিয়মিতভাবে এই জলপথ ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে পৌঁছে থাকে। গত ফেব্রুয়ারি মাসে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর থেকে তেহরান প্রণালিটি বন্ধ ঘোষণা করে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। ৮০টি দেশের এই যৌথ আহ্বানের মাধ্যমে হরমুজ প্রণালিতে অবাধ ও নিরাপদ চলাচল পুনঃপ্রতিষ্ঠার জন্য ইরানের ওপর আন্তর্জাতিক চাপ আরও বৃদ্ধি পেল।
বারিধারায় ফুটপাতে নির্মাণশ্রমিক মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে ৯ লাখ টাকায়…
বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে ১৩২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের (জেসিএসসি) সমাপনী ও সনদপত্র…
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে জাতিসংঘে চারটি প্রস্তাব দিয়েছেন…
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির পূর্ণ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ অব্যাহত রাখবে ইরান বলে জানিয়েছেন ইরানের…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় অ্যালামনাই সম্মিলন ২০২৬-এর থিম সং ‘প্রিয় মতিহার’-এ কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী…
২০২৪ সালের ব্যালন ডি’অর বিজয়ী রদ্রি ২০২৬ সালের ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের জন্য নিজের…
This website uses cookies.