দীর্ঘ ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় যাচ্ছে বাংলাদেশ। দেশের ইতিহাসে প্রথমবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হয়েছিল ১৯৯১ সালে। সেই নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরীকে পরাজিত করেছিলেন। সেবার বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট।
১৯৯১ সালের সেই নির্বাচনে জাতীয় পার্টি ভোট বর্জন করেছিল। এছাড়া জামায়াতে ইসলামী ও সিপিবিসহ বিভিন্ন দলের বেশ কয়েকজন সংসদ সদস্য ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। সব মিলিয়ে মোট ৬০ জন সংসদ সদস্য সেবার ভোট দেননি।
এবারের নির্বাচনে ১১ দলীয় জোট কর্নেল (অব.) আলি আহমদকে প্রার্থী করেছে এবং তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বিএনপিও তাদের প্রার্থীর পক্ষে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে, তবে ক্ষমতাসীন দলটি এখনো তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি।
ত্রয়োদশ জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন সংসদ সদস্যরা। সাধারণ নির্বাচনের মতো দেশের সাধারণ ভোটাররা সরাসরি এ নির্বাচনে ভোট দিতে পারবেন না। সংসদ সদস্যদের ভোটেই পরোক্ষভাবে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। ৩৫০ আসনের সংসদে স্বতন্ত্র সদস্য বাদে ১০টি দলের প্রতিনিধিত্ব রয়েছে। এর মধ্যে বিএনপির ২৪৭টি, জামায়াতে ইসলামীর ৭৭টি এবং এনসিপির ৮টি আসন রয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিসের রয়েছে তিনটি আসন। এ ছাড়া কয়েকটি দলের একজন করে সংসদ সদস্য রয়েছেন এবং স্বতন্ত্র সদস্য রয়েছেন আটজন।
রাষ্ট্রপতি নির্বাচনে দলগুলোর আসনসংখ্যাই ফল নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির প্রার্থীই নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। নির্বাচিত হলে তিনি হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।
বিএনপি সরকারের সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট আয়োজনের পরিকল্পনাকে জাতির সাথে তামাশা ও স্বৈরতন্ত্রের আলামত…
নিজের স্টুডিওতে হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর করা মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ইউটিউবার সালমান মুক্তাদির। তিনি বলেন,…
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে শিশু-কিশোর উপযোগী আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
কৃষকদের দেশের শ্রেষ্ঠ মানুষ হিসেবে অভিহিত করে তাদের অনুপ্রাণিত করতে বিশেষ কৃষি পুরস্কার চালুর ঘোষণা…
রাজধানীর মোহাম্মদপুরে হামলা ও ভাঙচুর চালিয়ে জমি দখলের ঘটনায় দায়ের করা মামলায় মো. লিমন ও…
চট্টগ্রামের কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) গত দুই দশকে বিদেশি ও স্থানীয় বিনিয়োগ ৪১২ গুণ…
This website uses cookies.