Header Premium (728×90)

Categories: জাতীয়

কিছু করে দেখান: স্বরাষ্ট্রমন্ত্রীকে ইউটিউবার সালমান মুক্তাদির

ইউটিউবার সালমান মুক্তাদির তাঁর স্টুডিওতে হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের করা মন্তব্যের কড়া জবাব দিয়েছেন। রোববার বিকেলে এক ভিডিও বার্তায় তিনি বলেন, তাঁকে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না, তিনি নিজেই ঘুরে দাঁড়াতে পারবেন। তবে দেশের প্রত্যেক মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার তা করতে ব্যর্থ হলে দেশ বড় ধরণের ক্ষতির সম্মুখীন হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে কিছু করে দেখান, তাঁকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রয়োজন নেই।

সালমান মুক্তাদির অভিযোগ করেন, গতকাল রাতে স্টুডিওতে হামলার পর তিনি ক্যান্টনমেন্ট থানায় মামলা করতে গিয়ে ভোর চারটা পর্যন্ত অপেক্ষা করেছেন; কিন্তু মামলা নেওয়া হয়নি। অথচ দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফিংয়ে দাবি করেছেন, সালমান মুক্তাদির মামলা দায়ের করেননি। তিনি প্রশ্ন তোলেন, ভিডিও ভাইরাল হওয়ার আগপর্যন্ত এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আসার আগপর্যন্ত মামলা কেন নেওয়া হয়নি। তিনি লোকজন নিয়ে চারটা পর্যন্ত বসে থাকার পরও কেন মামলা করতে পারলেন না এবং পরে মামলা হলেও সেই তথ্য কেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছাল না, তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন রাতে প্রথম আলোকে জানান, আজ রোববার সকাল সাড়ে আটটায় এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। সালমান মুক্তাদির ভিডিওতে আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার অধীনস্থ প্রশাসন সম্পর্কে অবহিত নন, যা প্রশাসনের বিচ্ছিন্নতাকে নির্দেশ করে। তিনি বলেন, ‘আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী। আপনার প্রত্যেকটা থানা, প্রত্যেকটা অথরিটি, প্রত্যেকটা অ্যাডমিন আপনার এক কল, এক বাটনের আন্ডারে। আপনি জানেনও না যে মামলা দায়ের করা হয়েছে। আপনার কাছে আপডেটটা নাই।’

হামলার ঘটনায় বিএনপির বিরুদ্ধে করা চাঁদাবাজির অভিযোগকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঢালাও ও বিতর্কিত’ বলে অভিহিত করায় সালমান মুক্তাদির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমি খুবই কনফিউজড। আপনি কি বিএনপির পিয়ার ম্যানেজমেন্ট ক্রাইসিসের দায়িত্ব নিয়েছেন, নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিছেন?’ সালমান দাবি করেন, ঘটনাস্থল থেকে আটক তিনজন বিএনপির নাম বলেছে। তিনি আরও বলেন, তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, চাপাতি ও কোদাল জব্দ করা হয়েছে এবং তাদের ফোনের ভিডিওতে এসব আলামত রয়েছে।

সালমান মুক্তাদির বলেন, ‘আমরা এখানে ইনভেস্টিগেশনের জন্য আপনার কাছে আসিনি। আমরা আসছি অ্যাকশনের জন্য।’ তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, তিনি কোনো আর্থিক সাহায্য বা স্টুডিও বানিয়ে দেওয়ার দাবি করছেন না, বরং বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান কাজ হওয়া উচিত। তিনি বলেন, ‘ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু সামথিং, ডু সামথিং ফর বাংলাদেশ।’

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন

রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…

3 hours ago

উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…

4 hours ago

ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…

5 hours ago

মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক

ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…

5 hours ago

রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা

বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…

5 hours ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…

5 hours ago

This website uses cookies.