Header Premium (728×90)

Categories: রাজধানী

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ছোটদের সময় প্রকাশনী’র ৮ নতুন বইয়ের প্রকাশ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৩৪। শিশুদের মেধা বিকাশ এবং মননশীল সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত হলো ‘ছোটদের সময় প্রকাশনী’র এক জমকালো প্রকাশনা উৎসব। আয়োজনে শিশু-কিশোর উপযোগী আটটি নতুন ও মানসম্মত গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক ও ছড়াকার মাহমুদ উল্লাহ। সভাপতিত্ব করেন শিশুসাহিত্যিক আশরাফুন্নেছা দুলু। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক শওকত হোসেন ও মনসুর আজিজ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন শিশুসাহিত্যিক মামুন সারওয়ার।

এদিন যে আটটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়, সেগুলোর মধ্যে রয়েছে আবদুল হাই শিকদারের মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস ‘টম একাত্তর’, আবু সালেহর ছড়ার বই ‘মুখে মুখে ছড়া’, ৩. খ্যাতিমান শিশুসাহিত্যিক ফারুক হোসেনের বই ‘ভালো হওয়ার গল্প’, ৪. শিক্ষাবিদ ও শিশুসাহিত্যিক মুহাম্মদ আসাদুজ্জামানের ছোটদের গল্পের বই ‘সবুজ পাহাড়ে কালো ভূত’, ৫. শিশুসাহিত্যিক রেজাউল করিম খোকনের রূপকথার গল্প ‘হনমুন দ্বীপে ভয়ংকর অভিযানে’, ৬. জনপ্রিয় কথাসাহিত্যিক ও সাংবাদিক আমিরুল মোমেনীন মানিকের শহীদ উসমান হাদীকে নিয়ে কিশোর উপন্যাস ‘হাদী ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে’, ফাতেমা কাওসারের কবিতার বই ‘লাল জুলাইয়ের বাংলাদেশ’ এবং মামুন সারওয়ারের ছড়ার বই ‘ছড়াগুলো মননের জন্য’।

আলোচনা পর্বে লেখকরা তাদের বই সম্পর্কে আলোকপাত করেন। ফারুক হোসেন জানান, জুলাই বিপ্লবের পরবর্তী প্রেক্ষাপটে তরুণদের অবদান ও বৈষম্যমুক্ত সমাজ গড়ার আকাঙ্ক্ষার সাথে একাত্মতা থেকেই তিনি ‘ভালো হওয়ার গল্প’ লিখেছেন। মুহাম্মদ আসাদুজ্জামান তার গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন। রেজাউল করিম খোকন জানান, ‘হনমুন দ্বীপে ভয়ংকর অভিযানে’ বইটি ভিয়েতনামের রূপকথার গল্পের আদলে একটি রহস্যধর্মী উপন্যাস হিসেবে লেখা হয়েছে। আবু সালেহ তার ‘মুখে মুখে ছড়া’ বইটি সম্পর্কে বলেন, এটি তার ছোটবেলার মধুর স্মৃতি নিয়ে লেখা, যা বর্তমান প্রজন্মের জানা প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশিষ্টজনরা শিশুদের মানসিক বিকাশ এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করতে এ ধরনের মানসম্মত শিশুসাহিত্য প্রকাশের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট জাতির সাথে তামাশা: রাশেদ প্রধান

বিএনপি সরকারের সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট আয়োজনের পরিকল্পনাকে জাতির সাথে তামাশা ও স্বৈরতন্ত্রের আলামত…

8 minutes ago

কিছু করে দেখান: স্বরাষ্ট্রমন্ত্রীকে ইউটিউবার সালমান মুক্তাদির

নিজের স্টুডিওতে হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর করা মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ইউটিউবার সালমান মুক্তাদির। তিনি বলেন,…

31 minutes ago

কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ, তাদের উন্নয়নে বিশেষ উদ্যোগ: রাষ্ট্রপতি

কৃষকদের দেশের শ্রেষ্ঠ মানুষ হিসেবে অভিহিত করে তাদের অনুপ্রাণিত করতে বিশেষ কৃষি পুরস্কার চালুর ঘোষণা…

1 hour ago

মোহাম্মদপুরে জমি দখলের ঘটনায় গ্রেপ্তার দুই

রাজধানীর মোহাম্মদপুরে হামলা ও ভাঙচুর চালিয়ে জমি দখলের ঘটনায় দায়ের করা মামলায় মো. লিমন ও…

1 hour ago

কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ ৪১২ গুণ বৃদ্ধি

চট্টগ্রামের কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) গত দুই দশকে বিদেশি ও স্থানীয় বিনিয়োগ ৪১২ গুণ…

1 hour ago

নদীর সংখ্যা আছে, কিন্তু প্রাণ হারিয়েছে বাংলাদেশের নদ-নদী

বাংলাদেশে বর্তমানে ১,৪১৫টি নদ-নদী থাকলেও অধিকাংশের স্বাভাবিক প্রবাহ ও প্রাণশক্তি হারিয়ে গেছে। দখল, দূষণ ও…

2 hours ago

This website uses cookies.